ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

রাজশাহীতে পদ্মার ভাঙ্গনে ১৫টি বাড়ি বিলীন, আতঙ্কে চরবাসী

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৫:৫৬:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৫:৫৬:০৫ অপরাহ্ন
রাজশাহীতে পদ্মার ভাঙ্গনে ১৫টি বাড়ি বিলীন, আতঙ্কে চরবাসী রাজশাহীতে পদ্মার ভাঙ্গনে ১৫টি বাড়ি বিলীন, আতঙ্কে চরবাসী
রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়া চরে পদ্মার ভয়াবহ ভাঙনে গত এক সপ্তাহের ব্যবধানে ১৫টি বসতভিটা বিলীন হয়ে গেছে। চোখের নিমিষেই বাড়িঘরগুলো পদ্মার গর্ভে হারিয়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চরের বাসিন্দারা।

জানা গেছে, চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌমাদিয়া চরে প্রায় দুই শতাধিক পরিবার বসবাস করে আসছিল। পদ্মার আকস্মিক ভাঙন এসব পরিবারের জীবনে অনিশ্চয়তা বয়ে এনেছে।

আয়নাল মোল্লা নামের এক ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, তিনি তার বাড়ির পাশে সবজির আবাদ দেখতে গিয়েছিলেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে খবর পান তার বাড়ি পদ্মায় বিলীন হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন, তার টিনের তৈরি ঘরের একাংশ ততক্ষণে পদ্মার গর্ভে চলে গেছে। 

এর আগের রাতেই মাদার ব্যাপারি, আনজিরা বেগম এবং পারু বেগমের বাড়িও একই কায়দায় পদ্মায় বিলীন হয়ে যায়।

এক সপ্তাহের ব্যবধানে চৌমাদিয়া চরের সুরুজামাল, সাইদুর রহমান, ছাপরান আলী, রুবেল হোসেন, জুয়েল আলী, এরশাদ আলী, আয়না বিবি, হাসেনা বেগম, সুলতান আলী, আবেদা বেগম এবং মাসুদ আলীর বাড়িও পদ্মার ভাঙনে বিলীন হয়ে গেছে।

ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন আতারপাড়া ও দিয়ারকাদিরপুর চরের বাসিন্দারাও। যেকোনো মুহূর্তে তাদের বসতভিটাও পদ্মার গর্ভে চলে যেতে পারে, এমন আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা।

স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা চরবাসী।

এ ব্যপারে জানতে চাইলে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাহবুব রাশেল জানান, নদীর ভাঙ্গন রোধে প্রধান প্রকৌশলী মহাদয়ের নির্দেশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কাজ চলমান রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক