ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

সানি লিওনকে যেভাবে বিয়েতে রাজি করিয়েছিলেন ড্যানিয়েল

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৫:৩১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৫:৩১:২১ অপরাহ্ন
সানি লিওনকে যেভাবে বিয়েতে রাজি করিয়েছিলেন ড্যানিয়েল ছবি- সংগৃহীত
ইতিমধ্যেই বি-টাউনে বেশ জনপ্রিয় সানি লিওন। আজ অভিনেত্রীর জন্মদিন।  ৪১-শে পা দিলেন সানি লিওন।  অভিনেত্রীর  আসল নাম করণজিৎ কৌর ভোহরা। সালটা ২০১২ 'জিসম ২' ছবিতে বলিউডে ডেবিউ করেন অভিনেত্রী। রিল লাইফে যতটাই সাহসী অবতারে নজর কেড়েছেন রিয়েল লাইফে ততটাই নরম মনের মানুষ সানি। বর্তমানে স্বামী ড্যানিয়েল তার জীবনে অনেকটা জুড়ে রয়েছে কিন্তু একদিন এই ড্যানিয়েলের ভালবাসাতেই সাড়া দেননি সানি। এমনকী বিয়েতেও রাজি হননি। কীভাবে চারহাত এক হয়েছিল, জন্মদিনে জেনে নিন সেই অজানা কাহিনি।  

সানি লিওন নামটা শুনলেই যেন চোখের সামনে অনেক কিছুই ভেসে ওঠে। কিন্তু লাস্যময়ীর এমন একটা দিক প্রকাশ্যে উঠে এসেছে যা শুনলে সকলেই অবাক হবেন। বরাবরই নেটদুনিয়ায় অ্যাক্টিভ অভিনেত্রী সানি লিওন।  সম্প্রতি  সানির একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। যা শুনেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের। 

২০১২ সালে 'জিসম ২', নীল ছবির লাস্যময়ী সানি লিওনের বলিউডে আত্মপ্রকাশ। সলমন খানের বিগ বসের দৌলতে পরিচিতির শিখরে পৌছেছিলেন সানি লিওন। সেই পর্ন তারকাই আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। একের পর এক ছবি দিয়েই জনপ্রিয়তা ধরে রেখেছেন সানি লিওন ।

একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, লাস ভেগাসে এক বান্ধবীর সঙ্গে থাকতেন সানি।  সেখানেই এক রোস্তোরাঁয় ড্যানিয়েলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল সানির। ব্যান্ডের শো করতে গিয়ে প্রথম দেখাতেই সানির সৌন্দর্যে প্রেমে পড়ে গেছিলেন ড্যানিয়েল। সেদিন সানির কাছে এসেই তার নাম জিজ্ঞাসা করেছিল ড্যানিয়েল। এমনকী ফোন নম্বর ও ইমেল আইডি চেয়ে নেন ড্যানিয়েল।

তারপরই সানিকে নিজের মনের কথা জানান ড্যানিয়েল। কিন্তু ড্যানিয়েলের ভালবাসার কথা শুনেও সানি রাজি হননি। সানির দিক থেকে কোনওরকম সাড়াও মেলেনি। তারপর থেকে যতবারই সানি সেই রেস্তোরাঁতে গেছে ফুলের তোড়া পেয়েছে।  এবং ইমেলের পর ইমেল জমেছে সানির আইডিতে।

যদিও সেই সময়টাতে সানি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। একদিকে মায়ের মৃত্যু অন্যদিকে সম্পর্ক বিচ্ছেদ তাকে যেন পুরোপুরি ভাবে ভেঙে দিয়েছিল। অবশেষ সমস্ত কিছু থেকে বেরিয়ে একদিন ড্যানিয়েলের সঙ্গে ডেটে যান সানি। নিজেই বুঝতে পারছিলেন না এটা ঠিক হচ্ছে না ভুল। প্রথম দিন ডেটে গিয়েই একে অপরের সঙ্গে প্রায় ৫ ঘন্টা সময় কাটিয়েছিলেন।

তারপর থেকে ভাললাগার শুরু। তারপর থেকে একে অপরকে ফুল দেওয়া-নেওয়া চলতেই থাকে। দীর্ঘ তিন বছর ডেটিংয়ের পর  ২০১১ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুজনে। সানি আরও জানিয়েছেন পুরো রীতি মেনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এবং ঐতিহ্যকে বজায় রেখেই তারা গাটছড়া বেঁধেছেন।

প্রতিবছর জন্মদিনে অ্যাডভেঞ্চার ট্রিপ প্যাকেজ উপহার দেন ড্যানিয়েল। লকডাউনের জেরে এবছর তা আর হল না। শপিং করতে ও ঘুরতে ভীষণ ভালবাসেন সানি। স্বামী হিসেবে ড্যানিয়েল কতটা ভাল তা সাক্ষাৎকারেই প্রকাশ করেছেন সানি। 

বিয়ের পর দুজনে মিলে প্রোডাকশন হাউস তৈরি করেছিলেন। এবং দুজনেই নীল ছবিতে কাজ করেছেন।তারপর নীল ছবির দুনিয়া ছেড়ে বলিউডে আত্মপ্রকাশ হয়েছে সানির। তবে সানির জীবনে ভীষণ গুরুত্ব রয়েছে ড্যানিয়েলের। স্বামীর পরামর্শ না নিয়ে তিনি কোনও ছবিতেই অভিনয় করেন না। সবসময়েই সানির পাশে ছায়ার মতোন রয়েছেন ড্যানিয়েল।

পর্নস্টার তকমা ঝেড়ে ফেলে বলিউডে নিজের জায়গা পাঁকাতে অনেক পরিশ্রমই করতে হয়েছে সানিকে। কিন্তু কোনওভাবেই যেন সেই তকমা ছেড়ে বেরোতে পারছেন না সানি। সানির লেজবিয়ান নিয়ে আরও একটি গল্প রয়েছে। যা শুনেই চোখ কপালে উঠবে।

মা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ছেলে-মেয়েদের নিয়েই বেশিরভাগ ছবি  শেয়ার করেন। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফেরও নানা মুহূর্ত শেয়ার করে  সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে থাকেন অভিনেত্রী সানি লিওন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১