ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

উত্তরাখণ্ডে নদীর স্রোতে ভেসে গেলো ১০ শ্রমিক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৫:২৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৫:২৩:৪৬ অপরাহ্ন
উত্তরাখণ্ডে নদীর স্রোতে ভেসে গেলো ১০ শ্রমিক ছবি- সংগৃহীত
ভারতের উত্তরাখণ্ডের দেহরাদুনে অস্বাভাবিক বৃষ্টিপাতে নদীর পানি বেড়েছে। বৃষ্টির প্রভাবে নদীগুলোতে প্রচণ্ড বেগে পানি বইয়ে যাচ্ছে। এরমধ্যে সেখানকার টনস নদীতে ১০ শ্রমিক ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। যার মধ্যে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমিকদের ভেসে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে তারা একটি ট্রাক্টরের ওপর দাঁড়িয়ে আছেন। ট্রাক্টরটি নদীর মাঝ বরাবর জায়গায় অবস্থান করছিল। ওই সময় তারা বাঁচার জন্য চিৎকার করছিলেন। আশপাশে মানুষ জড়ো হলেও পানির স্রোত এত বেশি ছিল যে তাদের কিছু করার ছিল না। এরমধ্যে স্রোতের শক্তি বৃদ্ধি পেলে ট্রাক্টরসহ তারা ভেসে যান।

সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, বৃষ্টির কারণে উত্তরাখণ্ডে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমন সময় সেখানে ঘটল এমন মর্মান্তিক ঘটনা।

শ্রমিকরা ভেসে যাওয়ার সময় আশপাশের মানুষ দৌড়াদৌড়ি শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পানির নিচে তলিয়ে যান তারা।

প্রাথমিক তথ্যে জানা গেছে, এ শ্রমিকরা খনিতে কাজ করতেন। কিন্তু তারা কীভাবে নদীর মাঝে গেলেন সেটি এখনো জানা যায়নি।

বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের দেহরাদুন, মুসোরি এবং মালদেভা এলাকা অনেক জায়গার রাস্তাঘাট ভেঙে গেছে। এছাড়া দেহরাদুনের প্রেমনগরের একটি সেতু নদীর পানিতে ভেসে গেছে। সেখানে উদ্ধারকারীরা আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এরমধ্যে প্রায় ৪০০ জনকে অন্যত্র সরিয়ে নিয়েছে উদ্ধারকারীরা।

পরিস্থিতি খারাপ হওয়ায় উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়েছেন। মোদি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সিং ধামি। সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার