ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

৪৯৯ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে এক কার্গো এলএনজি

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৫:০৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৫:০৭:৪৫ অপরাহ্ন
৪৯৯ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুর থেকে কেনা হচ্ছে এক কার্গো এলএনজি ছবি- সংগৃহীত
দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই এলএনজি আমদানির প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮’ অনুসরণে আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে এক কার্গো (২৫-২৬ নভেম্বর ২০২৫ সময়ে ৪৭তম) এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিংয়ের কাছ থেকে এই এক কার্গো এলএনজি আমদানি করতে ব্যয় হবে ৪৯৯ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ৬৭৩ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজি’র মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৮৮ মার্কিন ডলার।

এর আগে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোন দেওয়া হয়। এজন্য মেসার্স আরামকো ট্রেডিং-এর কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ১১.৮৫ মার্কিন ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা এক কার্গো এলএনজি ৪৯৭ কোটি ৯০ লাখ ৭০ হাজার ৪৩২ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়। আর এক কার্গো এলএনজি সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের কাছ থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ ১১.৯৭ ডলার হিসেবে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ বা এক কার্গো এলএনজি ৫০২ কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৮ টাকায় কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি