ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবর্ধিত হলেন সাবেক এমপি লালু ও প্রশাসক জাকির দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান ও বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ১০ সন্তানের বাবা-মা, তবু জোটে না দুবেলা খাবার; ভাঙা ঘরে মৃত্যুর প্রহর গুনছেন দম্পতি মুদি দোকানির খাটের নিচে মিললো সরকারি চাল কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী বিশ্বকাপ ফাইনালের হাফটাইম বিরতি নিয়ে সিদ্ধান্ত জানাল ফিফা রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নগ্ন অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক তরুণী রাজশাহী সরকারি পলিটেকনিকে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রিয়াঙ্কার চোপড়ার অন্তরঙ্গ ভিডিও ফাঁস বাংলাদেশি শিল্পীর গান শুনে মুগ্ধ এ আর রহমান প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে নারী কারাগারে হরমুজে মাইন বিস্ফোরণে ধ্বংস তেলবাহী দু’টি ট্যাঙ্কার জর্ডনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জর্ডনে দু’টি সেনাঘাঁটিতে হামলা ইরানের বুনো বেড়ালের মতো চাহনি’, প্রিয়ঙ্কার নতুন ছবির ‘লুক’ প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু প্রতিবন্ধী দম্পতির কন্যাশিশুকে ধর্ষণচেষ্টা গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫ বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসলে নামেন বর্ণা, অতঃপর... শিশুসহ ভারতীয় নাগরিককে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের চেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক এডুকেশন হাব হিসেবে গড়ে তোলা হবে: নওগাঁয় শিক্ষামন্ত্রী

বিশের কোঠাতেও বাড়ছে স্তনের ক্যানসারের ঝুঁকি, জানালেন চিকিৎসক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৫:০৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৫:০৪:৪৪ অপরাহ্ন
বিশের কোঠাতেও বাড়ছে স্তনের ক্যানসারের ঝুঁকি, জানালেন চিকিৎসক প্রতীকী ছবি
কিছুদিন আগে পর্যন্তও এমন একটা ধারণা বদ্ধমূল ছিল যে, স্তন ক্যানসার সাধারণত ৪০ বছরের বেশি বয়সি মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে ২০-এর কোঠায় থাকা তরুণীদের মধ্যেও হঠাৎ বেড়ে গিয়েছে এই রোগের হার। চিকিৎসকদের কাছে এই প্রবণতা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যানসারের উৎস এবং প্রতিরোধের উপায় নিয়ে বহু প্রশ্ন উঠছে।

এই প্রসঙ্গে এইচসিজি ক্যানসার সেন্টার, বোরিভালির সিনিয়র কনসালট্যান্ট (সার্জিক্যাল ব্রেস্ট অনকোলজি) ভবিশা ঘুগারে এক সাক্ষাৎকারে বলেন, “বিশেষ করে এই বয়সে সচেতনতা অত্যন্ত জরুরি। কারণ, তরুণ রোগীদের ক্ষেত্রে রোগ সাধারণত আক্রমণাত্মক প্রকৃতির হয়। সন্দেহ কম থাকায় অনেক সময় দেরিতে রোগ ধরা পড়ে।”

বয়স্ক মহিলাদের তুলনায় তরুণীদের স্তন ক্যানসারের উৎস কিছুটা ভিন্ন। সাধারণত দেখা যায়-
•    জেনেটিক মিউটেশন (BRCA1, BRCA2, TP53) – জিনের কোনও মিউটেশন হয়ে থাকলে সারাজীবনের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
•    পারিবারিক ইতিহাস – পরিবারের কারও স্তন ক্যানসার বা ওভারিয়ান ক্যানসার থাকলে ঝুঁকি বাড়ে।
•    কিশোরী বয়সে বুকে রেডিয়েশন থেরাপির ইতিহাস যদি থাকে।
•    হরমোনজনিত কারণ – অল্প বয়সে পিরিয়ড শুরু হওয়া বা দীর্ঘমেয়াদি হরমোনাল চিকিৎসা। যদিও ঝুঁকি তুলনামূলক কম।
•    লাইফস্টাইল ফ্যাক্টর – অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওবেসিটি, ব্যায়ামের অভাব, অ্যালকোহল ও ধূমপান।

যেসব লক্ষণে সতর্ক হবেন
তরুণীরা প্রায়শই স্তনে পরিবর্তনকে হরমোনজনিত বা সাধারণ ‘গাঁট’ বলে এড়িয়ে যান। অথচ এগুলি সতর্ক হওয়ার সংকেত হতে পারে।
•    স্তন বা বগলে ব্যথাহীন গাঁট
•    স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন
•    ত্বকে গর্ত হওয়া, লালচে ভাব বা মোটা হয়ে যাওয়া
•    স্তনবৃন্ত বা নিপল ভেতরে ঢুকে যাওয়া বা কোনও তরল বেরনো (বিশেষ করে রক্তমিশ্রিত)

প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের টিপস

ডাঃ ঘুগারের মতে, ঝুঁকি কমানোর কিছু কার্যকর উপায় রয়েছে—
•    বয়স অনুযায়ী স্বাভাবিক ওজন ও সক্রিয় জীবনযাপন বজায় রাখা
•    অ্যালকোহল এবং ধূমপান এড়ানো
•    পরিবারে ইতিহাস থাকলে জেনেটিক কাউন্সেলিং ও টেস্টিং
•    নিজের স্তন সম্পর্কে সচেতন থাকা, অস্বাভাবিক কিছু দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া
•    উচ্চ ঝুঁকিপূর্ণ মহিলাদের ক্ষেত্রে নিয়মিত স্ক্রিনিং – নির্দেশিকা অনুযায়ী ২৫ বছর বয়স থেকেই ম্যামোগ্রাম বা এমআরআই শুরু করা উচিত

ডা. ঘুগারে সতর্ক করে বলেন, “বিশের কোঠায় থাকলে কেউই স্তন ক্যানসারের কথা ভাবে না। কিন্তু সচেতন থাকলে বড় পার্থক্য তৈরি করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার সফলতার সম্ভাবনা সর্বাধিক। তাই কোনও পরিবর্তনকে হালকাভাবে নেবেন না, চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা

সড়ক নিরাপত্তা ও যাত্রীসেবায় জোর, সিএনজি মালিকদের সঙ্গে আরএমপির আলোচনা