ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের নির্দেশেক্রমে হাম রোগ প্রতিরোধে ৩০টি ওয়ার্ডে জনসচেতনামূলক লিফলেট বিতরণ শুরু রাজশাহীতে লিটারারি ফেস্টিভ্যালের শুভারম্ভ ইরানের কাছে এখনও বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে: মার্কিন গোয়েন্দা তথ্য নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার জীবিত নয়-১১ মাস পর লাশ হলেন রাণীশংকৈলের দিনমুজুর আজিজুর মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার পাঁচ বাংলাদেশ সীমান্তের নদী ও জলাভূমিতে সাপ-কুমির ছাড়ার পরিকল্পনা ভারতের আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা লাঞ্চের পর ঘুম পায়? জানেন এর পেছনে কী কারণ থাকতে পারে? টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার পাম্পে তেল নিতে এসে ৭ মোটর বাইক চালক গুণলেন জরিমানা চারঘাটে সাংবাদিককে মারধরের ঘটনায় বিএনপির ২ নেতাকে বহিস্কার মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বরখাস্ত নিউ ইয়র্কে শীতের ঠান্ডায় নয়, রোহিঙ্গা অন্ধ শাহ আলমের মৃত্যু ছিল হত্যাকাণ্ড! নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনেত্রীর তকমায় আটকে থাকতে চান না ফাতিমা সানা রাজশাহী বিভাগীয় যাত্রা উৎসব-২০২৬ উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ হরমুজ প্রণালি সচল করতে ৪০ দেশ একজোট

শর্তসাপেক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৫২:৫৩ অপরাহ্ন
শর্তসাপেক্ষে ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান ফাইল ফটো
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে ভারতে মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির অনুমতি দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রফতানির জন্য ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত রফতানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ন্যূনতম ১২.৫ মার্কিন ডলার হতে হবে।

তবে মাছ রফতানির ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হলো- রফতানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ রফতানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।
 
এছাড়া পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রফতানির পরিমাণ সংক্রান্ত সকল তথ্য প্রমাণ দাখিল করতে হবে। তবে  অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রফতানি করা যাবে না।
 
প্রতিটি পণ্য চালান রফতানিকালে শুল্ক কর্তৃপক্ষ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রফতানি না করার বিষয়টি নিশ্চিত হবেন। এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রফতানিকারক কোনোভাবেই নিজে রফতানি না করে সাব কন্ট্রাক্ট প্রদান করতে পারবেন না। সরকার প্রয়োজনে যে কোন সময় এ রফতানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
 
এর আগে গত ৮ সেপ্টেম্বর আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আগ্রহী রফতানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বরের (বিকেল ৫টা) মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে হার্ড কপিতে আবেদন করার নির্দেশনা দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রফতানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদফতরের লাইসেন্সসহ সংশ্লিষ্ট দলিল দাখিল করতে হয়েছে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রফতানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
 
উল্লেখ্য, গত বছর দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তবে পরে সেটির পরিমাণ ২ হাজার ৪২০ টন করা হয়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের নির্দেশেক্রমে হাম রোগ প্রতিরোধে ৩০টি ওয়ার্ডে জনসচেতনামূলক লিফলেট বিতরণ শুরু

রাসিক প্রশাসকের নির্দেশেক্রমে হাম রোগ প্রতিরোধে ৩০টি ওয়ার্ডে জনসচেতনামূলক লিফলেট বিতরণ শুরু