ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৪৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৪৬:০৩ অপরাহ্ন
কুয়াকাটা সৈকত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ছবি- সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ।

মঙ্গলবার  (১৬ সেপ্টেম্বর) সকাল  ৯টা ৩০ মিনিটের  দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বে কাউয়ার চর নামক এলাকায় মরদেহটি পাওয়া যায়।মরদেহ উদ্ধারের সময় তার পরনে জলপাই রঙের হাফপ্যান্ট পাওয়া গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়,সকালে সাগরে জাল তুলতে গেলে মরদেহটি ভেসে থাকতে দেখেন জেলেরা। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাইনে কল দিয়ে মহিপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।পরবর্তীতে নৌ পুলিশের টিম গিয়ে  লাশ উদ্ধার করেন।
 
খবর পেয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরে আটকে গেছে।

কুয়াকাটা নৌ-পুলিশ  ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান,অর্ধগলিত মরদেহটির পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক