ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হলেন গুরুদাসপুরের শহিদুল

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৪১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৫ ০৪:৪১:৫৫ অপরাহ্ন
জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হলেন গুরুদাসপুরের শহিদুল জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হলেন গুরুদাসপুরের শহিদুল
ভালো কর্ম করলে ভালো ফল মেলে। তার প্রকৃষ্ট উদাহরণ গুরুদাসপুরের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম। আদর্শ ও নীতিবান এই শিক্ষক নাটোর জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়েছে। শহিদুল ইসলাম উপজেলার যোগেন্দ্রনগর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ১৯৯৩ সালে সহকারী শিক্ষক হিসেবে চাকরি জীবন শুরু করেন। ২০০০ সালের ৩ মার্চ থেকে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন।

এ পর্যন্ত সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ শিক্ষাদানে অবদান রাখায় ওই শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষকের মর্যাদা লাভ করেন শহিদুল ইসলাম। চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় তাঁর মাতা-পিতার নামে শাহিদা-জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। গুরুদাসপুরে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবও পরিচালনা করেন তিনি।

শহিদুল ইসলাম বলেন, তারা তিনভাই দুইবোন। ছোটভাই শাহীনুর ইসলাম আমেরিকার সফ্টওয়ার ইঞ্জিনিয়ার এবং মেজো ভাই শফিকুল ইসলাম খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। তাকে জেলার শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জনাব আলী বলেন, ‘যোগ্য ব্যাক্তি শহিদুল ইসলামকে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক নির্বাচিত করায় আমরা গর্বিত। আশা করছি তিনি বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ হবেন।’ 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি