ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়লেন নেতানিয়াহু, ক্ষুব্ধ ‘বন্ধুর’ সিদ্ধান্তে প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলতি মাসের প্রথম ২০ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ২৬২ কোটি ডলার রাণীনগরে বজ্রপাতে কৃষি শ্রমীকসহ ৩জন নিহত কোরবানির পশুর চামড়া সংরক্ষণ এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে ইমামগণের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দ্রুতই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মোহরে অনুষ্ঠিত হলো কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব সিংড়া উপজেলা আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরু রাজশাহী অঞ্চলে ভেজাল কীটনাশকে বাজার সয়লাব হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা

ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১১:৩১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১১:৩১:৩৩ অপরাহ্ন
ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের লাশ উদ্ধার ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি ও তাদের চার বছর বয়সী ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— হাবিবুল্লাহ শিপলু (৩৫), তার স্ত্রী মোহিনী আক্তার মীম (২৫) এবং তাদের চার বছরের ছেলে আফরান। নিহত হাবিবুল্লাহ শিপলুর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন গ্রামে। পরিবারটি নারায়ণগঞ্জের বাবুরাইল বউবাজার এলাকার একটি সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখা যায় ভাড়া বাসার দরজা ভেতর থেকে লক করা। পরে নিহতদের স্বজন এবং স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। ভেতরে প্রবেশের পর শিপলুকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। অন্য একটি কক্ষে তার স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানকে বিছানায় অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের দুজনের মুখের ওপর বালিশ চাপা দেওয়া ছিল।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হাবিবুল্লাহ শিপলু প্রথমে স্ত্রী এবং সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তিনি নিজে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তিনি বলেন, নিহত শিপলু ‘রমজান সমিতি’ নামে একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। করোনা মহামারির সময় সমিতিটি বন্ধ হয়ে যায়। পরে সমিতির মালিক গ্রাহকের জমা রাখা টাকার বড় অঙ্ক আত্মসাৎ করে পালিয়ে যান। এ ঘটনার পর গ্রাহকরা সমিতির মালিক এবং শিপলুর বিরুদ্ধে মামলা করেন। এতে শিপলু প্রচণ্ড মানসিক চাপে ছিলেন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে- ওই হতাশা থেকেই তিনি এমন পদক্ষেপ নেন।

নিহত শিপলুর বড় ভাই অলিউল্লাহ লাভলু জানান, রোববার রাত থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোনে যোগাযোগ না হওয়ায় সোমবার বিকেলে স্বজনরা ফ্ল্যাটে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। আমরা দরজা ভেঙে ভেতরে ঢোকার পর দেখি, আমার ভাই ঝুলছে আর ভাবি ও ভাতিজার মুখের ওপর বালিশ চাপা দেওয়া।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আমরা সবদিক থেকে তদন্ত করছি। আইনগত প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুরাইল বউবাজার এলাকায় রমজান সমিতি দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। বহু গ্রাহক সেখানে টাকা জমা রাখতেন। তবে করোনা মহামারির সময় থেকে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। পরে সমিতির মালিক গোপনে গ্রাহকের টাকার বড় অঙ্ক নিয়ে উধাও হয়ে যান। এরপর ক্ষুব্ধ গ্রাহকরা শিপলুকে খুঁজে বের করেন এবং টাকা ফেরত দিতে চাপ সৃষ্টি করেন। শিপলুর পরিবারও এ কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। পুলিশের ধারণা- এই চাপ ও আতঙ্কের কারণে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা— সবকিছু খতিয়ে দেখা হবে। মরদেহগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার

প্রাইমারি পর্যায়ের এই টুর্নামেন্ট থেকে জাতীয় পর্যায়ের ভালো ভালো খেলোয়ার বেরিয়ে আসবে: বিভাগীয় কমিশনার