ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহী জেলা রেজিস্টারের সাথে দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যদের মতবিনিময়

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১০:২১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১০:২১:১১ অপরাহ্ন
রাজশাহী জেলা রেজিস্টারের সাথে দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যদের মতবিনিময় রাজশাহী জেলা রেজিস্টারের সাথে দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যদের মতবিনিময়
রাজশাহী জেলা রেজিস্টার আব্দুর রকিব সিদ্দিকের সাথে জেলা দলিল লেখক সমিতির নবনির্বাচিত সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা রেজিস্টার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশ দলিল লেখক সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি এসএম আয়নাল হক, সিনিয়র সহ-সভাপতি শামসুর রহমান, সহ-সভাপতি আব্দুস সামাদ প্রামানিক ও গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সানাউল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক বাবুল আক্তার ও সাফিয়ার রহমান মিলটন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, কোষাধ্যক্ষ নাজমুল হক, প্রচার সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক শাহিন আলম মন্ডল, সহ-দপ্তর সম্পাদক ইয়াসিন আলী, ধর্ম বিষয়ক সম্পাদক শামীম রেজা, আইন বিষয়ক সম্পাদক খায়রুল আহসান, সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ বাবলু এবং সদস্য আফজাল হোসেন, উম্মত আলি, মুকিদুল ইসলাম ও জাকির হোসেন উপস্থিত ছিলেন।রাজশাহী হোম ডেলিভারি রেস্টুরেন্ট

সভায় বক্তারা বাংলাদেশ দলিল লেখক সমিতির সাত দফা দাবি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—গড় মূল্য তালিকা বৃদ্ধি, উৎসে কর বৃদ্ধির যৌক্তিকতা নির্ধারণ, দলিল লেখকদের ন্যায্য আয় নিশ্চিত করা এবং আয়কর প্রদানের সুষ্ঠু ব্যবস্থাপনা।

জেলা রেজিস্টার আব্দুর রকিব সিদ্দিক নবনির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দলিল লেখকরা ভূমি ও সম্পত্তি লেনদেন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি দলিল লেখকদের পেশাগত উন্নয়ন এবং জনগণের সেবা নিশ্চিতে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, দাবিগুলো বাস্তবায়ন হলে দলিল লেখক সমাজ আরও উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সেবা দিতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩