ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাজশাহীতে দুর্গাপূজা হবে ৪৬২ মণ্ডপে

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১০:১০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১০:১০:৫৭ অপরাহ্ন
রাজশাহীতে দুর্গাপূজা হবে  ৪৬২ মণ্ডপে রাজশাহীতে দুর্গাপূজা হবে ৪৬২ মণ্ডপে
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এ উৎসব এবার জেলাজুড়ে মোট ৪৬২টি মণ্ডপে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৮২টি মণ্ডপ গ্রামীণ এলাকায় এবং ৮০টি মণ্ডপ মহানগরে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে পূজা শুরু হবে।‌

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

তিনি বলেন,“শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের প্রাণের উৎসব। পূজাকে ঘিরে প্রতিটি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে জোরেশোরে। পূজা যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।”রাজশাহী হোম ডেলিভারি রেস্টুরেন্ট


জেলা প্রশাসক আরও জানান, পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসারের পাশাপাশি র‌্যাবের টহল থাকবে। গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মহিনুল হাসান বলেন,“দুর্গাপূজা সামাজিক সম্প্রীতির প্রতীক। পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

প্রস্তুতিমূলক সভায় রাজশাহী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য, বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় প্রতিমাশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। প্রতিমা সাজসজ্জায় আনা হচ্ছে নানান বৈচিত্র্য। কোথাও ঐতিহ্য, কোথাও আবার আধুনিকতার ছোঁয়া।

আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হবে। পাঁচ দিনব্যাপী পূজা মহাদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি