ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর নিরাপদ ও বাসযোগ্য দেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী সোনা মসজিদ স্থলবন্দর এলাকায় বিপুল পরিমান এসকুফ সিরাপ সহ মাদক কারবারি গ্রেপ্তার নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায় খেলা চালিয়ে যাও অবসর নেওয়া নেমারকে বিশেষ অনুরোধ বাবার শপিংয়ের লোভ দেখিয়ে কিশোরীকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, অতঃপর.. পচা গরুর মাংস বিক্রির দায়ে কসাইকে জরিমানা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে মিলল কিশোরের মরদেহ ঠাকুরগাঁওয়ে ম্যানেজারের চেয়ারে বসে নিজেকে ‘সিইও’ দাবি, ব্যাংকে চাঞ্চল্য অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ, শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা ভিডিও ভাইরাল হওয়ার পর কেয়া পায়েলের রহস্যময় পোস্ট চাঁপাইনবাবগঞ্জে তহসিলদারের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল চীনে টর্নেডো ও রেকর্ড বন্যায় ৮ জনের মৃ’ত্যু আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী ভারতের মহারাষ্ট্রে বর্ষার তাণ্ডবে মৃত ১৬ টানা বৃষ্টিতে ভূমিধস, ১০ রোহিঙ্গার মৃত্যু ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে রোজের ৫ অভ্যাস

ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, ফসলি জমি তলিয়ে ক্ষতির মুখে কৃষক

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:৪৯:৫৫ অপরাহ্ন
ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, ফসলি জমি তলিয়ে ক্ষতির মুখে কৃষক ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি, ফসলি জমি তলিয়ে ক্ষতির মুখে কৃষক
অবিরাম ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলাসহ বিভিন্ন নদ-নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এতে নদীর পানি ছাপিয়ে আশপাশের ফসলি জমিতে প্রবেশ করছে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।

ইতোমধ্যে নিম্নাঞ্চলের অনেক জমির ধানগাছ পানির নিচে ডুবে গেছে। ধানের পাশাপাশি মরিচ ও শাকসবজি অতিরিক্ত বৃষ্টির পানির কারণে এসব ফসলে ব্যাপক ক্ষতি হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, বছরের গুরুত্বপূর্ণ মৌসুমে এভাবে ফসল নষ্ট হলে তাদের জীবন-জীবিকা চরম হুমকির মুখে পড়বে। একদিকে সার সংকট, অন্যদিকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দুই মিলে তারা হতাশায় ভুগছেন।

কৃষকদের দাবি, ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে জরুরি ভিত্তিতে সরকারি সহযোগিতা না পেলে তাদের জন্য এই ক্ষতি কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হবে।

এলাকাবাসী মনে করছেন, যদি উজান থেকে নেমে আসা পানির প্রবাহ কমে না যায় তবে ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে, যা সামগ্রিক খাদ্য নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়