ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

নেত্রকোনায় তিন নারীকে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:২৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:২৪:১৭ অপরাহ্ন
নেত্রকোনায় তিন নারীকে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২ নেত্রকোনায় তিন নারীকে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
নেত্রকোনার কেন্দুয়ায় ‎বিয়ের ফাঁদে ফেলে তিন নারীকে পাচারের চেষ্টাকালে চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার সল্পকমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

উদ্ধার নারীরা হলেন, কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রামের আলফা আক্তার (১৮), একই উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গ্গগডা গ্রামের মহর উদ্দিনের মেয়ে লিজা আক্তার (২০) ও জামালপুরের মেলান্দহ থানার মৃত বছির উদ্দিনের মেয়ে বৃষ্টি আক্তার (১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১০টার দিকে জেলার কেন্দুয়ার সল্পকমলপুর গ্রামের রুবেল মিয়ার বাড়িতে একটি প্রাইভেটকারে করে একজন চীনা নাগরিকসহ দুজন স্থানীয় বাসিন্দা রুবেল মিয়ার গ্রামেন্টসকর্মী কন্যা ও তার খালাতো বোন এবং তার বান্ধবী জামালপুরের এক কিশোরীকে নিয়ে আসেন।

পরিবারের লোকজনের কাছ থেকে বিদায় নিতে ওই নারীরা চীন চলে যাওয়ার উদ্দেশ্যে বাড়িতে আসে। এখান থেকে রাতে ঢাকা চলে যাবে বলে পরিবারের লোকজনকে জানায়। ঢাকা গিয়ে পরে তারা কয়েকদিনের মধ্যেই চীন চলে যাবে বলেও জানায়। চীনা নাগরিকের সঙ্গে রুবেল মিয়া কন্যার বিয়ে হয়েছে বলে জানতে পেরে পরিবার ও উপস্থিত স্থানীয়দের বিষয়টি সন্দেহ হয়।

‎পরে স্থানীয় কয়েকজন বিয়ের কাগজপত্র চাইলে তারা মোবাইল ফোনে কিছু কাগজপত্র দেখায়। কাগজপত্রে অসঙ্গতির প্রমাণ পাওয়ায় স্থানীয়রা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ারকে মুঠোফোনে জানান।

‎পরে কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব রোববার রাত সোয়া দুইটার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজন কিশোরী ও একজন চীনা নাগরিকসহ পাঁচজনকে থানায় নিয়ে আসে।

আটক মো. ফরিদুল ইসলাম নিজেকে গ্রামেন্টস কর্মী পরিচয় দিলেও তার মোবাইল ঘেঁটে বাংলাদেশের বিভিন্ন এলাকার অসংখ্য কিশোরী মেয়েদের ছবি, বিভিন্ন নারীর ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, অর্থ লেনদেনের চ্যাটিং, হোয়াটসঅ্যাপে নারী পাচার করে কোটি টাকা ইনকাম করার তথ্য পাওয়া গেছে বলে নিশ্চিত করে পুলিশ।

‎ভুক্তভোগী কিশোরীরা জানায়, তারা ঢাকা মালেক মিয়া নামে একজনের বাড়িতে থেকে গ্রামেন্টেসে চাকরি করেন। সেখান থেকে আরও দুই বান্ধবী এভাবে বিয়ে করে কিছুদিন আগে চলে গেছে নিশ্চিত হয়ে তারাও চীন চলে যাওয়া সিদ্ধান্ত নেন।

নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, চীনা নাগরিকসহ দুজন জনকে আটক করা হয়েছে। তিন নারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার