ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে নিজ দেশে হস্তান্তর

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৯:১৯:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৯:১৯:১১ অপরাহ্ন
ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে নিজ দেশে হস্তান্তর ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে নিজ দেশে হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে আটক ভারতীয় নাগরিক রামদেব মাহাতোকে অবশেষে নিজ দেশে ফিরিয়ে দেওয়া হলো।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর আইসিপি গেট দিয়ে বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিজিবি ও বিএসএফের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

রামদেব মাহাতো (৬০), পিতা তাপা মাহাতো, ভারতের বিহার প্রদেশের বাতিয়া জেলার মাজালিয়া থানার গুদারা পঞ্চায়েত এলাকার বাসিন্দা। তিনি ২০১৮ সালের ৩০ নভেম্বর অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে আটক হন। পরবর্তীতে আদালত তাঁকে সাজা দেন। তবে ২০১৯ সালের ২৯ সাজা শেষে মুক্তি পাওয়ার কথা থাকলেও সঠিক ঠিকানা না থাকায় দীর্ঘদিন কারাগারেই থাকতে হয় তাঁকে।

দীর্ঘ প্রচেষ্টার পর স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় ২০২৪ সালের ২০ নভেম্বর রামদেব মাহাতোর পরিবারকে খুঁজে পাওয়া যায়। এর তিন দিন পর, ২৩ নভেম্বর, বিষয়টি প্রমাণ সপেক্ষে প্রয়োজনীয় সব তথ্য-উপাত্তসহ ভারতীয় দূতাবাসকে জানায় বাংলাদেশ কর্তৃপক্ষ।পরবর্তীতে নাগরিকত্ব যাচাই-বাছাই শেষে ভারতীয় দূতাবাস ২০২৪ সালের ১৮ মার্চ রামদেব মাহাতোর ছাড়পত্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। এরপর বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে প্রায় ছয় বছর পর তাঁকে দেশে ফেরত পাঠানো হলো।

আজকের এই হস্তান্তরের মধ্য দিয়ে দীর্ঘ কারাবাস শেষে পরিবার ও মাতৃভূমির কাছে ফিরে গেলেন রামদেব মাহাতো।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম