ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, থানায় এজাহার স্কুলছাত্রীকে দফায় দফায় তুলে নিয়ে ধর্ষণ, অতঃপর ঘরের মেঝেতে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল আট মাসের শিশুর  চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান  এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর

সিদ্দিক পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অভিনেতা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৫২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৫২:৪৩ অপরাহ্ন
সিদ্দিক পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অভিনেতা সিদ্দিক পুলিশকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন অভিনেতা সিদ্দিক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় গত ৩ সেপ্টেম্বর অভিনেতা সিদ্দিকুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার (১৪ সেপ্টেম্বর) তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই সামিউল ইসলাম তার আবেদনে উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে সিদ্দিকুর রহমান ওই হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ তথ্য যাচাই বাছাই করছে পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান অভিনেতা সিদ্দিকুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, আসামি সিদ্দিককে পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের প্রয়োজন হতে পারে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

গত ২৯ এপ্রিল বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু লোক সিদ্দিককে আটক করেন। মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়

নগরীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিশুকে পরিবারের জিম্মায়