ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

ধর্ষণচেষ্টাকারী যুবকের বিশেষ অঙ্গ কেটে দিলেন চাচাত বোন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০৫:৩৯ অপরাহ্ন
ধর্ষণচেষ্টাকারী যুবকের বিশেষ অঙ্গ কেটে দিলেন চাচাত বোন ধর্ষণচেষ্টাকারী যুবকের বিশেষ অঙ্গ কেটে দিলেন চাচাত বোন
 

রাজশাহীর বাগমারায় ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবকের বিশেষ অঙ্গ কেটে দিয়েছেন তার চাচাত বোন।

বৃহস্পতিবার রাত ১০টায় দিকে বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের মন্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

জাহিদুল উপজেলার একই গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি এক সন্তানের জনক। 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী নারীর বাড়িতে যায় জাহিদুল। পরে জাহিদুলের চিৎকার শুনে প্রতিবেশীরা সেখানে গিয়ে দেখেন তার লুঙ্গি রক্তে ভেজা। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী নারীর পরিবার জানায়, ধর্ষণের চেষ্টা করায় জাহিদুলের বিশেষ অঙ্গ কেটে দিয়েছে ওই নারী।   

জাহিদুলের পরিবারের সদস্যরা জানান, জাহিদুলের সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার দেখা করতে গেলে এ ঘটনা ঘটে। পরে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করা হয় তার। এখন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়