ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার

বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৪২:০১ অপরাহ্ন
বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড
মৌলভীবাজার জেলার বড়লেখায় রোববার রাতে একটি বিয়ের আসরে বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর-কনের অভিভাবক ও নিকাহ্ রেজিস্ট্রারকে সতর্ক করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কাঠালতলী মাধবগুল গ্রামের জেবুল ইসলামের নাবালিকা মেয়ে নাবিলা জান্নাত নাবিলার সঙ্গে কুলাউড়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল বশিরের ছেলে আব্দুল আজিজ রুমেলের বিয়ের অনুষ্ঠান রোববার রাতে পৌরশহরের একটি রেস্টুরেন্টে চলছিল।

বাল্যবিয়ের খবর পেয়ে বিয়ের আসরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। জন্মনিবন্ধনসহ কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, কনের বয়স ১৮ পূর্ণ হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ের অপরাধে বরকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড ও মুচলেকা আদায় করেন। 

এ সময় বর-কনেপক্ষ ও নিকাহ্ রেজিস্ট্রারকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কনেকে স্বামীর বাড়ি না পাঠাতে কঠোরভাবে সতর্ক করা হয়। এতে কনে ছাড়াই বাড়ি ফেরেন বর আব্দুল আজিজ রুমেল। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বাল্যবিয়ের অপরাধে বরকে অর্থদণ্ড প্রদান ও মুচলেকা আদায়ের সত্যতা স্বীকার করে বলেন, কনের বয়স ১৮ পূর্ণ হওয়ার আগে তাকে শ্বশুড়বাড়িতে না পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়

রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময়