ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

নাচোলে শাশুড়ির জানাজায় এসে ট্রাকের ধাক্কায় জামাই নিহত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৩৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৩৭:০৮ অপরাহ্ন
নাচোলে শাশুড়ির জানাজায় এসে ট্রাকের ধাক্কায় জামাই নিহত নাচোলে শাশুড়ির জানাজায় এসে ট্রাকের ধাক্কায় জামাই নিহত
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি। তবে চালক ও সহকারী পলাতক রয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফতেপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোটরসাইকেলচালক গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ঘোনটোলা গ্রামের সাদেক আলী বিশুর ছেলে আবুল কালাম আজাদ (২৭)। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে ফতেপুর মোড় এলাকায় একটি ভ্যানকে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি স্লিপ কেটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। 

নিহত আজাদের চাচা মিনহাজ উদ্দিন জানান, আবুল কালাম আজাদ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত। সোমবার ফুফু শাশুড়ির মৃত্যুতে জানাজায় অংশ নিতে ঢাকা থেকে তিনি মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়িতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে ফতেপুর এলাকায় দুর্ঘটনায় একজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ