ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

ব্যস্ত মহাসড়কে হঠাৎ উপড়ে পড়ল গাছ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৩০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৮:৩০:২৬ অপরাহ্ন
ব্যস্ত মহাসড়কে হঠাৎ উপড়ে পড়ল গাছ ব্যস্ত মহাসড়কে হঠাৎ উপড়ে পড়ল গাছ
অল্পের জন্য রক্ষা পেলেন যানবাহনের যাত্রী ও পথচারীরা। সোমবার দুপুরে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার নবগ্রাম গ্রামের পাশে প্রবল বৃষ্টির সময় রাস্তার পাশের একটি মরা কড়ই গাছ উপড়ে পড়লে বন্ধ হয়ে যায় এই পথে যান চলাচল।

তবে অত্যন্ত ব্যস্ত এই মহাসড়কে গাছ উপড়ে পড়ার সময় পথের ওই স্থানে কোনো যানবাহন ছিল না। ছিল না কোনো পথচারীও। পরে স্থানীয় লোকজন ও আটকে পড়া যানবাহনের হেলপাররা মিলে গাছটি কেটে রাস্তা থেকে সরিয়ে ফেলে। এ সময় উভয় পাশে সৃষ্টি হয় যানজটের। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১টার দিকে প্রবল বৃষ্টি হচ্ছিল। এ সময় নবগ্রাম গ্রামের পাশে মরা একটি কড়ই গাছ আকস্মিকভাবে উপড়ে মহাসড়কের উপর পড়ে। এই মহাসড়কটি খুবই ব্যস্ত। প্রচুর যানবাহন চলাচল করে এই পথে। ভাগ্যক্রমে গাছটি যখন উপড়ে পড়ে সে সময় নিচে কোনো যানবাহন বা পথচারী ছিল না। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। এই ঘটনার পর উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। এলাকার লোকজন ও আটকে পরা গাড়িগুলোর হেলপাররা মিলে গাছটি সরিয়ে ফেললে আধঘণ্টা পর এই পথে আবার যান চলাচল শুর হয়। 

উল্লাপাড়া থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, ভাগ্যক্রমে কোনো যানবাহন বা পথচারীর উপর গাছটি উপড়ে পড়েনি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় রাস্তার উপর থেকে গাছটি সরানোর ব্যবস্থা নেয়।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার