ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

এক নারীকে নিয়ে দুই স্বামীর টানাটানি

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৫৩:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৫৩:৪৮ অপরাহ্ন
এক নারীকে নিয়ে দুই স্বামীর টানাটানি এক নারীকে নিয়ে দুই স্বামীর টানাটানি
ভোলার চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নে এক নারীর দুই স্বামীর টানাটানি প্রকাশ্যে আসায় গ্রামজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। উপজেলার চরমানিকা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের ওই নারীকে (৩৫) দুই স্বামীসহ স্থানীয় জনতা আটক করেন।

খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় জমিয়ে ঘটনাটি চাক্ষুষ করেন।

ওই নারীর প্রথম স্বামী মো. রফিক জানান, ২০২৪ সালে তার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তিনি ওই নারীকে নিয়ে চরমানিকা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ড মিজি বাজারের পাশে ভাড়া বাসায় বসবাস করতেন। শুক্রবার তিনি কাজের খোঁজে বাসা থেকে বের হন। শনিবার সকালে ওই নারী তার দ্বিতীয় স্বামী দাবিদার মোসলেউদ্দিনকে নিয়ে ওই ভাড়া বাসায় ওঠেন। খবর পেয়ে স্থানীয় জনতা ও রফিক সেখানে হাজির হয়ে ওই নারী ও মোসলেউদ্দিনকে আটক করেন।

রফিক আশা প্রকাশ করেছেন, আইনের মাধ্যমে তার স্ত্রীকে ফিরে পাবেন।

ঘটনার সময় দ্বিতীয় স্বামী মোসলেউদ্দিন জনসম্মুখে ক্ষমা চেয়ে বলেন, গত এক সপ্তাহ আগে ওই নারীর প্রথম স্বামী রফিককে তালাক দিয়ে আমি তাকে বৈধভাবে বিয়ে করেছি। চরমানিকা ৩ নাম্বার ওয়ার্ডে ওই নারীর ভাড়া বাসায় কিছু আসবাবপত্র থাকায় সেগুলো নিতে এসেছি। তখন স্থানীয় জনতা আমাদের আটক করেছে। আমি চাই বিষয়টি আইনের মাধ্যমে সমাধান হোক এবং আমার স্ত্রীকে ফিরে পাব।

ওই নারী বলেন, আমার জীবনে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। আমি দুজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চেয়েছি। আমি চাই আইন আমাদের সঠিকভাবে বিচার করবে এবং গ্রামে অযথা উত্তেজনা সৃষ্টি না হোক।

চরমানিকা ৩ নাম্বার ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ আলী মিজি বলেন, এ ঘটনায় গ্রামের মানুষ ক্ষুব্ধ ও বিভ্রান্ত। জনতা আটকের পর ওই নারীর দুই স্বামীসহ তাদের পরিবারে হস্তান্তর করেছে। আমরা চাই প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে আইন মেনে সঠিক সমাধান নিশ্চিত করুক। গ্রামের শান্তি অক্ষুণ্ণ রাখা আমাদের সবার দায়িত্ব।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনাটি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড