ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

চাঁদপুরে ৮ ঘণ্টা পর মারা গেল কবরে শায়িত করার আগে নড়ে ওঠা শিশুটি

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৫১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৫১:০৯ অপরাহ্ন
চাঁদপুরে ৮ ঘণ্টা পর মারা গেল কবরে শায়িত করার আগে নড়ে ওঠা শিশুটি চাঁদপুরে ৮ ঘণ্টা পর মারা গেল কবরে শায়িত করার আগে নড়ে ওঠা শিশুটি
চাঁদপুরে ঘটেছে এক হৃদয়বিদারক অবিশ্বাস্য ঘটনা। মৃত ভেবে কবরস্থ করার জন্য পৌর কবরস্থানে আনা এক শিশু জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। তবে উদ্ধারের ৮ ঘণ্টা পর শিশুটি মারা গেছে। এ ঘটনায় এলাকায় গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাসস্ট্যান্ড পৌর কবরস্থানে কবর খোঁড়ার দায়িত্বে থাকা শ্রমিক শাহজাহানের কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি কার্টনে করে শিশুটিকে মৃত বলে কবর দেওয়ার জন্য হস্তান্তর করে। ওই ব্যক্তি শিশুটির বয়স দুই থেকে তিন মাস জানিয়ে বলেন শিশুটি মৃত। তাই দ্রুত কবরস্থ করার অনুরোধ জানান।

কবর খোদক শাহজাহান গণমাধ্যমকে বলেন, নামাজের সময় হয়ে গিয়েছিল। তাই আমি শিশুটিকে আমার সহকর্মীর কাছে রেখে নামাজে যাই। নামাজ শেষে ফিরে এসে সহকর্মীর কাছ থেকে জানতে পারি, কবরস্থ করার প্রস্তুতি নেওয়ার সময় বাচ্চাটি নড়ছে। আমি নিজ চোখে দেখে নিশ্চিত হই শিশুটি জীবিত।

এ খবর ছড়িয়ে পড়তেই কবরস্থানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ছুটে যান। তারা শিশুটিকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান এবং এনআইসিইউতে ভর্তি করান।

এদিকে স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, কবরস্থানে থাকা সিসি ক্যামেরার ফুটেজ ও আশপাশের হোটেলগুলোর ভিডিও পরীক্ষা করলে শিশুটিকে ফেলে যাওয়া অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হবে। তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান, যে ব্যক্তি বা গোষ্ঠী এই অমানবিক কাজের সঙ্গে জড়িত, তাদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।

ঘটনার পর চাঁদপুরে মানবিকতা ও সামাজিক নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শিশুটি সুস্থ হয়ে উঠবে এমন প্রার্থনা এখন এলাকাবাসী থেকে শুরু করে সবাই করছেন।

শহরের ফেমাস স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নবজাতকটি মারা যায়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইউনুস উল্যা বলেন, তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে আনা হলে আমরা বিনা খরচে তার চিকিৎসা চালাই। কিন্তু রাত ৯টায় শিশুটি মারা যায়। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় শিশুটির লাশ রাত আড়াইটায় দাফন করা হয় সেই কবরস্থানে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কবরস্থানে কোনো সিসিটিভি না থাকায় শিশুটিকে রেখে যাওয়া ব্যক্তির সন্ধান করতে পারিনি। তবে বিষয়টি নিয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ