ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে বাসের ধাক্কায় পিকআপ চালক নিহত বৈশাখী সাজে নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি: জয়া আহসান মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মর্যাদা রক্ষা করে চলা অন্যতম সাহসী নায়িকা রাধিকা রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু ময়মনসিংহ মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি কী কী আমলের মাধ্যমে রিজিক বাড়ে দীর্ঘদিনের মানসিক নিপীড়ন শেষে নতুন দিগন্তের সূচনা: বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মিলন আত্রাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত, বৈশাখী শোভাযাত্রা ও পান্তা উৎসব কেশরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন ইউএনও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ম্যারাডোনার মৃত্যু রহস্য ‍উদঘাটনে আবার শুরু হচ্ছে বিচার শান্তি আলোচনার প্রস্তুতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ২ সবুজ-সাদা বাহারি ঠান্ডা খাবারে ভাল থাকবে লিভার, বাড়বে ত্বকের উজ্জ্বলতা দূরত্ব নাকি অনেক দিনের, এ বার কি বিচ্ছেদের পথে দীপিকা-রণবীর? ইরান যুদ্ধের কারণে দারিদ্র্যের মুখে ৩ কোটির বেশি মানুষ: জাতিসংঘ

পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০৪:০৫ অপরাহ্ন
পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, যুবক গ্রেফতার পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাই, যুবক গ্রেফতার
 

রাজশাহীতে পুলিশের প্রাইভেটকার থামিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জীবন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার ললিতাহার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর একটি দল। জীবনের বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর বাগানপাড়া এলাকায়। তার বাবার নাম দিরাজ আলী।

শুক্রবার (২৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

শাহমখদুম থানার ওসি মাসুমা মোস্তারিন জানান, গত ১৩ মে তার থানার সিটিহাট এলাকা দিয়ে প্রাইভেটকারে যাচ্ছিলেন মতিহার থানায় কর্মরত একজন পুলিশ সদস্য। গাড়িতে তার মামা, ভাগ্নে এবং মামাতো বোনও ছিলেন। সিটিহাট এলাকায় জীবনসহ কয়েকজন সিগন্যাল দিয়ে গাড়িটি থামান। এরপর গাড়িতে মেয়ে দেখে তাদের হেনস্তার চেষ্টা করেন।

তিনি জানান, ভুক্তভোগী পুলিশ পরিচয় দিলে তারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। গাড়িতে থাকা মেয়েটিকে যৌন হয়রানি করা হয়। এরপর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। এ সময় ৫০ হাজার টাকা চাঁদাও দাবি করা হয়। পরে মানিব্যাগে থাকা দুই হাজার টাকা কেড়ে নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় শাহমখদুম থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

ওসি জানান, মামলার পরই সজিব নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। সজিবকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি এই জীবন ও রাকিব নামের আরেকজনের নাম জানান। এর মধ্যে জীবনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রটির অতীত ইতিহাস খুব খারাপ। প্রত্যেকের নামেই বেশ কয়েকটি করে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারির মামলা আছে। পলাতক রাকিবকেও গ্রেফতার চেষ্টা চলছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু