ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ সিংড়ায় শ্রমিক না পাওয়ায় বিধবার ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে: রাজশাহীতে বিজ্ঞান মেলায় ভূমিমন্ত্রী রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭

রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৩৩:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৭:৩৩:৫৬ অপরাহ্ন
রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
 রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্রসংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ উপলক্ষ্যে রাকসু নির্বাচন কমিশন এই সেমিনারের আয়োজন করে। এদিন বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দীর্ঘ ৩৫ বছর রাকসু নির্বাচন হয়নি। হয়তো সম্ভব ছিল না বলেই সে নির্বাচন হয়নি। আমরা সেই অচলাবস্থা ভেঙ্গে নির্বাচন করতে প্রয়াসী হয়েছি। বিশ^বিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক- শিক্ষার্থী সবাই চায় নির্বাচন হোক। আমরাও চাই একটা ভালো ও অর্থবহ নির্বাচন হোক। সেই লক্ষ্যেই সবাই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের পথে অনেক বাধা ছিল ও আছে। আমরা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে অনেক পথ পার হয়ে এসেছি। বাকিটুকুও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা করি। আমাদের অন্যতম লক্ষ্য ছিল নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। এখন পর্যন্ত আমরা তা করতে পেরেছি বলে মনে করি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, নির্বাচন একটি বেছে নেওয়ার প্রক্রিয়া। ভোটারদের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে প্রার্থীরা নির্বাচিত হয়। নির্বাচনে হার-জিত আছে। জিততে হলে হারতে জানতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা হারতে শখিনি। ফলে নির্বাচন নিয়ে নানা পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচনে বিজয়ীর বিপরীতে পরাজিত প্রার্থী থাকবে এই বাস্তবতা মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার নামই নির্বাচন। প্রার্থী আর তাদের সমর্থকরা এই বাস্তবতা উপলব্ধি করে বলেই আমার বিশ্বাস। উপাচার্য তাঁর বক্তব্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের সমর্থক ও সাধারণ ভোটারদের প্রতি নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।

সকলের সহযোগিতায় একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ রাকসু নির্বাচন সম্ভব হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। রাকসু কোষাধ্যক্ষ ও রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান রিটানিং অফিসার প্রফেসর মো. সেতাউর রহমান সেমিনারে কিনোট পেপার উপস্থাপন করেন ও রাকসু নির্বাচন কমিশনার আইন বিভাগের প্রফেসর মোহাম্মদ আবদুল হান্নান কিনোটের ওপর আলোচনা করেন।

রাকসু নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলামের সভাপতিত্বে এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান। স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর মোহা. এনামুল হক। রাকসু নির্বাচন কমিশনার প্রফেসর পারভেজ আজহারুল হক সেমিনারটি সঞ্চালনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের