ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় ঢাকার নিন্দা নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম

জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্যের ওপর হামলা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০৬:০৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০৬:০৫:৫৮ অপরাহ্ন
জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্যের ওপর  হামলা জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্যের ওপর হামলা
নাটোরের গুরুদাসপুরে চুক্তিতে নেয়া জায়গার ভাড়া নিয়ে সেনাসদস্য (অব.) জামাল উদ্দিনের ওপর হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, তিন বছর পূর্বে স্থানীয় আয়নাল হক তালুকদার জীবিত থাকতে তাঁর নিজ নামীয় চাঁচকৈড় মৌজার .০৮৫০ শতাংশ জমি ভাড়ায় নিয়ে স্যানেটারী সামগ্রী তৈরীর কারখানা করেন জামাল। কিন্তু জায়গা ভাড়ার মেয়াদ ৫ বছর উর্ত্তিন না হতেই ভাড়ার টাকা চায় অভিযুক্ত মিলন তালুকদার। তাকে চুক্তিপত্র দেখতে বললে অসদারচন করে। পরে জামালের বাড়িতে গিয়ে অতর্কিতভাবে হামলা চালায় মিলন, তার ছেলে ও ভাই-ভাতিজারা। জামাল গুরুতর জখম হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এদিকে হামলা ও হুমকির ঘটনায় গুরুদাসপুর থানায় বাদী হয়ে মিলনসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জামাল উদ্দিন। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।
অভিযুক্ত মিলন তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন- জামালের কাছে জায়গা ভাড়ার চুক্তিনামা নিয়ে হাতাহাতি হয়েছে মাত্র।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক বলেন- অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার