ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০২:০২:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০২:০২:১৪ পূর্বাহ্ন
দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণ, দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু
দেশব্যাপী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ-এর দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ১৪ সেপ্টেম্বর থেকে একযোগে ৬৪টি জেলা এবং ঢাকা মহানগরীর ৪টি জোনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই ধাপে মোট ৭,৯৩০ জন প্রশিক্ষণার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো উপজেলা ও থানা পর্যায়ের আনসার বাহিনীকে আরও সুসংগঠিত করা এবং দেশরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা। বিশেষ করে, জাতীয় দুর্যোগ মোকাবেলা ও যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর জন্য আনসার সদস্যদের প্রস্তুত করা হচ্ছে।

প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে শেখানো হচ্ছে, যাতে তারা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

এছাড়াও, তরুণ প্রজন্মকে নীতি-নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমে উজ্জীবিত করে সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলা এই প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণার্থীরা হাতে-কলমে প্রশিক্ষণ ছাড়াও অতিথি বক্তাদের মূল্যবান দিকনির্দেশনামূলক সেশনে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের দৈনন্দিন কার্যক্রমে পিটি, প্যারেড, ড্রিল, ক্লাস, অস্ত্রের রক্ষণাবেক্ষণ ও ফায়ারিংসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত আছে।

উল্লেখ্য, দেশব্যাপী মোট ৮টি ধাপে ৫২,১৮৩ জন প্রশিক্ষণার্থীকে পর্যায়ক্রমে এই মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ