ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭

পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০১:৫৬:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০১:৫৬:৫১ পূর্বাহ্ন
পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা পুঠিয়ায় ঠিকাদার ও প্রকৌশলীর অবহেলায় স্থবির ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসরুম নির্মান কাজ, চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা
রাজশাহীর পুঠিয়ায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ওয়াসব্লক (বাথরুম), নির্মান কাজ গত ৬ মাস ধরে স্থবির হয়ে পড়ে আছে। যার নির্মাণ ব্যয় প্রায় ২ কোটি ৪৪ হাজার টাকা। কোথাও কোথাও আংশিক কাজ করে লাপাত্তা হয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদার। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, রাজনৈতিক প্রভাব ও খামখেয়ালীপনা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার গাফলতিসহ নানা কারণে এমন অবস্থার সৃষ্টি। ফলে শিক্ষার্থীর পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে স্থানীয় অভিভাবকদের মাঝে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তাদের অনিয়ম ও গাফিলতিতে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে বাথরুমগুলো নির্মাণ কাজ শেষ না হওয়ায় শিশু শিক্ষার্থীরা অনেকটায় বাধ্য হয়ে খোলাস্থানে মলমূত্র ত্যাগের কাজগুলি করছেন।

জানা গেছে, ২০২১ সালে ৩টি কাজ ও ২০২৪ অর্থ বছরে উপজেলায় আরো ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য বাথরুম (ওয়াসব্লক) নির্মাণ কাজ শুরু হয়। এর মধ্যে বাশঁপুকুরিয়া, গন্ডোগোহালী ও গাঁওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় তিনটি কাজের দায়িত্ব পেয়ে ছিলেন সারা ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। তারা বিদ্যালয় তিনটির কাজ শেষ না করে পালিয়েছেন। এর প্রতিটি ওয়াসব্লক নির্মানে ব্যয় ধরা হয়ে ছিল ১৪ লাখ ২৮ হাজার টাকা করে।

২০২৪ সালে উজালপুর, ফুলবাড়ি, মোহনপুর, ভূবন নগর, নওদাপাড়া, ঝলমলিয়া, পীরগাছা, বিড়ালদহ, ভাড়রা, কান্দ্রা কারবালা ও মীর ওসমানসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ওয়াসব্লক নির্মানের দায়িত্ব পান জোবেদা কনেস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। বর্তমানে এই ঠিকাদারী প্রতিষ্ঠানটি গত ৬ মাস ধরে কাজ সম্পন্ন না করে ফেলে রেখেছেন। এর প্রতিটি কাজের নির্মান ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার টাকা করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফলতি ও দায়িত্বহীনতার কারনেই ১০ প্রতিষ্ঠানের নির্মান কাজ ৬ মাস ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ তুলেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা।

এ বিষয়ে বাঁশপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার সরকার বলেন, বর্তমানে বিদ্যালয়ে যে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ যে বাথরুম আছে তা ব্যবহার করার মতো না। ঠিকাদার ও শিক্ষা অফিসকে একাধিকবার বাথরুমের সমস্যার বিষয়ে অভিযোগ দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ওয়াসব্লক নির্মাণের কাজগুলি শেষ করার প্রয়োজন রয়েছে। ছোট শিশু বাচ্চারা বাধ্য হয়ে খোলা মাঠে কিংবা বিদ্যালয়ের পাশের বাড়িতে গিয়ে বাথরুমের কাজ করতে হচ্ছে।

এদিকে উজালপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মনছুর রহমান বলেন, ঠিকাদার ধীরগতিতে কাজগুলি করছেন। তারা নির্মাণ কাজ শেষ করছেন না। নির্মাণ সামগ্রীগুলো বিদ্যালয়ের ভিতর অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছেন। এতে করে যেকোনো সময়ে শিশুরা দুর্ঘটনা শিকার হতে পারে।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটার মকবুল হোসেন বলেন, অর্থ সংকটের কারণে কাজ সাময়িক বন্ধ করে রাখা হয়েছে। আগামী সপ্তাহের ভিতর পূনরায় কাজ শুর করা হবে

এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, যে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের নির্মাণ কাজ ঠিকাদার কাজ সম্পন্ন না করে পালিয়ে ছিলেন। তারা পুনরায় কাজ শুরু করেছেন। বাঁকি যে ১০টি প্রাথমিক বিদ্যালয়ের ঠিকাদার কাজ না করার অভিযোগ উঠেছে তারাও আগামী সপ্তাহ হতে নির্মাণ কাজ শুরু করার কথা রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ