ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ০১:১৩:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ০১:১৩:০৫ পূর্বাহ্ন
দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ
বলিউড অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। যার দায় স্বীকার করেছে রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের গ্যাং।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে সিভিল লাইনস এলাকায় দিশার বাড়ির বাইরে একাধিক রাউন্ড গুলি চালানো হয়, তবে কেউ আহত হননি।

এ ঘটনার দায় স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। হিন্দিতে লেখা সেই পোস্টে বীরেন্দ্র চারণ এবং মহেন্দ্র সরণ (ডেলানা) নামের দুই ব্যক্তি দাবি করেছেন যে তারা এই হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, দিশা পাটানি এবং তার পরিবার "পূজ্য সন্ন্যাসী প্রেমানন্দজি মহারাজ ও অনিরুদ্ধাচার্যজি মহারাজকে অপমান করেছেন এবং সনাতন ধর্মকে তুচ্ছভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছেন। পোস্টে চলচ্চিত্র জগতের সকলকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে ধর্ম ও দেব-দেবীর অপমান কোনোভাবেই সহ্য করা হবে না এবং এটি কেবল একটি ট্রেলার।


যদিও এই পোস্টের সত্যতা যাচাই করা হয়নি, বরেলি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দিশার বাবা জগদীশ পাটানি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। এসএসপি পাঁচটি বিশেষ দল গঠন করেছেন অভিযুক্তদের দ্রুত চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য। দিশার বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কয়েকদিন আগে, দিশার দিদি খুশবু পাটানি একটি সভায় 'লিভ ইন' সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। তিনি বলেছিলেন, "ছেলেরা ২৫ বছরের মেয়েদের নিয়ে আসে, যারা ৪-৫ জায়গায় মুখ মেরে আসে।" এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়, অনেকে এটিকে নারীবিদ্বেষী, অশালীন এবং অসম্মানজনক বলে আখ্যা দেন। ধারণা করা হচ্ছে, এই বিতর্কের জেরেই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ