ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি!

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১২:৫৬:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১২:৫৬:৪৩ পূর্বাহ্ন
সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি! সোহাকে দেখেই যৌনাঙ্গ নাচিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি!
নারীরা আজও সমাজে কতটা অরক্ষিত, তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন অভিনেত্রী সোহা আলি খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন, যা শুনে শিউরে উঠছেন অনেকেই। একইসঙ্গে, বলিউডের 'কাস্টিং কাউচ' নিয়েও মুখ খুলেছেন তিনি।

সাক্ষাৎকারে সোহাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কখনও প্রকাশ্যে 'ফ্ল্যাশিং'-এর শিকার হয়েছেন কিনা। উত্তরে শর্মিলা-কন্যা জানান, হ্যাঁ, তিনিও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। সোহা বলেন, "হ্যাঁ, ইতালিতে আমি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি। সম্ভবত এই ধরনের ঘটনা এখন প্রায়শই ঘটে। কিন্তু তাই বলে প্রকাশ্য দিবালোকে! যাঁরা এসব করেন তাঁদের উদ্দেশ্য কী? আমি সত্যিই জানি না। সত্যিই বুঝি না। আর আমি বুঝতেও চাই না।" এই ঘটনা নারীদের সুরক্ষার বিষয়টি নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল।

শুধু ফ্ল্যাশিং নয়, বলিউডের বহুল আলোচিত এবং বিতর্কিত বিষয় 'কাস্টিং কাউচ' অর্থাৎ যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে কাজ পাইয়ে দেওয়ার বিষয় নিয়েও কথা বলেছেন সোহা। তবে এক্ষেত্রে তিনি নিজেকে ভাগ্যবতী মনে করেন, কারণ এমন কোনও ঘটনার সম্মুখীন তাঁকে হতে হয়নি। তাঁর কথায়, "সম্ভবত আমি ভাগ্যবতী কারণ আমি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত একটি পরিবারের সন্তান। সেজন্যই হয়তো আমাকে কখনও এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। সবার হয়তো মনে হয়েছে, সইফ আছে, শর্মিলা ঠাকুর আছে। সেকারনেই হয়তো আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি সেজন্য সব সময় ভগবানকে ধন্যবাদ দিই।" এই মন্তব্য বলিউডের অন্ধকার দিকটিকে আরও একবার সামনে আনল, যেখানে পরিবারিক পরিচয় একজন অভিনেত্রীর সুরক্ষায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তা স্পষ্ট হয়ে উঠল।

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর সম্প্রতি 'ছোড়ি ২' ছবিতে নুসরত বারুচা এবং জিতেন্দ্র কুমারের সঙ্গে অভিনয় করেছেন সোহা আলি খান। এর আগে ২০১৮ সালে শেষবার 'সাহেব বিবি ঔর গ্যাংস্টার ৩' ছবিতে বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। অর্থাৎ প্রায় ৭ বছর পর ভৌতিক থ্রিলারের হাত ধরে বড়পর্দায় ফিরলেন তিনি।

অভিনয়ের থেকেও নিজের পরিবার এবং কন্যা ইনায়াকে সময় দিতেই বেশি পছন্দ করেন সোহা। একাধিকবার সেকথা প্রকাশ্যে জানিয়েছেন তিনি। চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেতা-পরিচালক কুণাল খেমুর সঙ্গে বিবাহের ১০ বছর পূর্ণ হয় তাঁর। সেই উপলক্ষ্যে পার্টিরও আয়োজন করেন দু'জনে। বরাবরই স্বামীর প্রশংসায় পঞ্চমুখ সোহা। দু'জনকেই মাঝেমধ্যে দেখা যায় কন্যা ইনায়াকে নিয়ে নানান মজাদার পোস্ট শেয়ার করতে। সোহা নিজেই স্বীকার করে বলেছেন, "আমি সত্যিই একটু অলস। কাজ নিয়ে তো বটেই সম্পর্কের দিক থেকেও। আমি জানি এটা ভাল নয়। নিজের দুর্বলতা সম্পর্কে সচেতন থাকা ভাল। সেকারনেই আমি একজন একটু চেষ্টা করছি সব দিক সামলে চলার।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের