ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৫ ১২:১৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৫ ১২:১৩:৫৭ পূর্বাহ্ন
ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু
বগুড়ার ধুনটে ভিমরুলের কামড়ে মরিয়ম খাতুন (৬) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার বিকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামে খেলার সময় শিশুরা ভিমরুলের বাসায় ঢিল ছুড়লে তাকে কামড় দেয়।

রোববার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

ধুনট থানার ওসি সাইদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শিশু মরিয়ম খাতুন বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের মোহাব্বত আলী সরকারের মেয়ে। সে আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

মরিয়ম শনিবার বিকালে বাড়ির কাছে ইছামতি নদীর তীরে জঙ্গলের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় শিশুরা পাশের একটি গাছে থাকায় ভিমরুলের বাসায় ঢিল ছোড়ে। তখন ভিমরুল উড়ে এসে শিশু মরিয়মের পুরো শরীরে কামড় দেয়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

রোববার দুপুরের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশু মরিয়ম খাতুন মারা যায়। পরে পুলিশকে অবহিত না করে মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়েছে।

আড়কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুমিয়া সুলতানা রিক্তা জানান, তার ছাত্রীর মৃত্যুতে শুধু তার পরিবারে নয়; পুরো গ্রাম ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ