ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে ৬ টুকরা করে হত্যা, আসামির মৃত্যুদণ্ড নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু মান্দায় বনাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এসএসসিতে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে: শিক্ষামন্ত্রী রাণীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ঘর থেকেই দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি:রাণীশংকৈলে র‍্যালি,মহড়া ও আলোচনা সভা ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’ রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩০ নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক

বাগমারায় সড়ক দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০১:১৯ অপরাহ্ন
বাগমারায় সড়ক দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত বাগমারায় সড়ক দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নিহত
 

রাজশাহীর দুর্গাপুর থেকে কোরবানির গরু বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে বাগমারায় গরু পরিবহন করা ভটভটি গাড়ি উল্টে  সাজেদুল ইসলাম (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২৪ মে) সকালে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবনতলা গ্রামের কালিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

সাজেদুল দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের সাইফুল ইসলাম (৩৪) ও বাগমারার কাজীপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুস (৩২)।

নিহতের প্রতিবেশী দুর্গাপুরে গোপালপুর গ্রামের বাসিন্দা এরশাদ আলী জানান, তারা তিনজনই কোরবানির গরু বিক্রয়ের উদ্দেশে নিজ নিজ এলাকা থেকে একটি ভটভটি গাড়িতে করে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বাগমারা উপজেলার কালিবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা টলি গাড়িকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি গাড়িটি উলটে যায়। এ সময় সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাহেরপুর রয়েল ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, সড়ক দুর্ঘটনার পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত যুবকের বাড়ি দুর্গাপুরে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮

রাজশাহীতে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেপ্তার ৮