ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নগরীতে বিনমূল্যে টাইফয়েড টিকা পাবে ১ লাখ ৩৫ হাজার শিশু

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৬:৩২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৬:৩২:৫১ অপরাহ্ন
নগরীতে বিনমূল্যে টাইফয়েড টিকা পাবে ১ লাখ ৩৫ হাজার শিশু নগরীতে বিনমূল্যে টাইফয়েড টিকা পাবে ১ লাখ ৩৫ হাজার শিশু
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকা দান ক্যাম্পেইন-২০২৫ কর্মসূচি পালিত হবে।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীতে আগামী ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ও কমিউনিটি পর্যায়ে ১ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম বাস্তবায়ন করবে রাজশাহী সিটিকর্পোরেশন (রাসিক)। এ ক্যাম্পেইনের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৩৫ হাজার ১২৭ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাসিকের উদ্যোগে নগর ভবনের সিটি হল সভাকক্ষে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

সভায় জানানো হয়, নগরীর ২৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং কমিউনিটি পর্যায়ে ২৪০টি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীকে বিনামূল্যে ১ ডোজটাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট) www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।

সভায় সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। অন্যান্য বক্তাগণ এই ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা সম্পর্কে পরিবার ও প্রতিবেশীদের অবহিতকরণের ওপর গুরুত্বারোপ করেন এবং নির্দিষ্ট দিনে টিকা নিতে টিকাদান কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করাতে সকলের প্রতি আহবান জানান। 

স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, মাধ্যমিক ও উচ্চশিক্ষার উপপরিচালক মো. আব্দুর রশিদ, প্রাথমিক শিক্ষার উপপরিচালক মো. সানাউল্লাহ, বিশ্বস্বাস্থ্য সংস্থার বিভাগীয় সমন্বয়কারী ডা. মো. কামরুজ্জামান, ইউনিসেফের জাতীয় ইপিআই স্পেশালিস্ট ডা. রেজাউর রহমান মিল্টনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ, রাসিকের বিভাগীয় প্রধানগণ ও সকল ওয়ার্ডের সচিবগণ অ্যাডভোকেসি সভায় উপস্থিত ছিলেন।   

সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার