ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

পুণ্ড্র ইউনিভার্সিটিতে শিক্ষাদান পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৬:০৫:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৬:২৮:২২ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে শিক্ষাদান পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ​পুণ্ড্র ইউনিভার্সিটিতে শিক্ষাদান পদ্ধতি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় ‘টিচিং মেথোডোলজি: ইফেক্টিভ টিচিং ফর দ্য টিচার্স অব পিইউবি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র এর সভাপতিত্বে সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন তিস্তা বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ২০তলা ভবনের ৫০৭নং কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে শিখন, ফলপ্রসূ শিখন, ফলপ্রসূ শিখনে শিক্ষকের দায়-দায়িত্ব ও ভূমিকা, শিক্ষকের প্রস্তুতি প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের পুণ্ড্র ইনিস্টিটিউট অব রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট (পিআইআরডি) এর আয়োজনে সেমিনারে অনলাইনে আলোচক হিসেবে যুক্ত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ও ইমেরিটাস প্রফেসর ড. এম. আফজাল হোসেন। তিস্তা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সঞ্জীব চৌধুরী, আরডিএ বগুড়ার অতিরিক্ত পরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান, পিআইআরডি এর ভারপ্রাপ্ত পরিচালক ও রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারটি সঞ্চালনা করেন ইংরেজী বিভাগের প্রভাষক অনিন্দিতা পাল।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক