ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

নগরীর সাধুর মোড়ে সাইকেল-সহ দুই চোর গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৫:৪১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৫:৪১:২৮ অপরাহ্ন
নগরীর সাধুর মোড়ে সাইকেল-সহ দুই চোর গ্রেফতার নগরীর সাধুর মোড়ে সাইকেল-সহ দুই চোর গ্রেফতার
রাজশাহী একটি সাইকেল-সহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই সাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ শহিদুল ইসলাম রুবেল ওরফে টাইগার রুবেল (৩২) ও মোঃ গাফ্ফর শেখ (৫০)।  

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএ।

তিনি জানান, গত ৩১ আগস্ট মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার বাসিন্দা মোছাঃ মাকসুদা খাতুনের ছেলের সাইকেল বাসার গ্যারেজ থেকে চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী শনিবার (১৩ সেপ্টেম্বর) মহানগর ডিবি অফিসে একটি মৌখিক অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে মহানগর গোয়েন্দা শাখার এসআই মোঃ সাহাব উদ্দীন-আল-ফারুক ও সঙ্গীয় ফোর্স সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে সনাক্ত করা হয়। এদিন রাতে মহানগরীর সাধুর মোড় এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম রুবেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে রুবেল সাইকেল চুরির কথা স্বীকার করে এবং জানায় যে সে সাইকেলটি ৯০০ টাকায় গাফ্ফার শেখের ভাঙারীর দোকানে বিক্রি করেছে। রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ ভাঙারীর দোকানে অভিযান চালিয়ে গাফ্ফার শেখকেও করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি চুরির মামলা রুজু করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক