ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নওগাঁয় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি তানভীর ২২ ঘণ্টার মধ্যে গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৪:৫১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৪:৫১:৪৮ অপরাহ্ন
নওগাঁয় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি তানভীর ২২ ঘণ্টার মধ্যে গ্রেফতার নওগাঁয় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি তানভীর ২২ ঘণ্টার মধ্যে গ্রেফতার
নওগাঁয় স্ত্রী হত্যা মামলার মূল হোতা আসামি তানভীরকে মামলা দায়েরের মাত্র ২২ ঘণ্টার মধ্যে র‍্যাব-৫ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।

নিহত গৃহবধূর মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে জানা যায়, নওগাঁ সদর উপজেলার ভিকটিমের (নিহত) প্রথম বিয়ে হয়েছিল মোঃ মাসুদ (২৮) এর সাথে ৫ বছর আগে। গাজীপুরে গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করার সময় ভিকটিমের সাথে শ্রীপুর বাজারের “তাবিবা বস্ত্রালয়” এর মালিক মোঃ তানভীর আহমেদ (২৬) এর পরিচয় হয়। তানভীর ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে এবং প্রথম স্বামীকে তালাক দিতে প্ররোচিত করে। গত ২৯/০৪/২০২৪ তারিখে তানভীর ভিকটিমকে বিয়ে করে। বিয়ের পর ভিকটিম জানতে পারেন তানভীরের পূর্বের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এই নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে তানভীর ভিকটিমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। অতিষ্ঠ হয়ে ভিকটিম তানভীরকে তালাক দেন।

পরবর্তীতে তানভীর মোবাইল ফোনে ভিকটিমের কাছে ক্ষমা চাইলে গত ২০/০২/২০২৫ তারিখে তারা নওগাঁ কোর্টে দ্বিতীয়বার বিয়ে করেন এবং গাজীপুরে চলে যান। তানভীর মাদকাসক্ত হওয়ায় এবং পূর্বের স্ত্রীর সাথে যোগাযোগ রাখায় আবারও তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। গত ০৯/০৫/২০২৫ তারিখে তানভীর ভিকটিমকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এরপর ভিকটিম নওগাঁ কোর্টে তানভীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন ও খোরপোষ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তানভীর আপোষের চেষ্টা করতে থাকে।

গত ১১/০৯/২০২৫ তারিখে ভিকটিম ও তার মা নওগাঁ কোর্টে মামলার হাজিরার জন্য বাড়ি থেকে রওনা হন। সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকার সময় নওগাঁ সদর মডেল থানাধীন ভাবানীপুর কাঠালতলী মোড়স্থ “রাহী রুহি এন্টারপ্রাইজ” দোকানঘরের পিছন দিয়ে মূল রাস্তায় ওঠার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা তানভীর এবং তার অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগী তাদের পথরোধ করে। তারা ভিকটিমকে মামলা তুলে নিতে এবং সৎিনকে মেনে নিয়ে ভাড়া বাসায় যেতে জোর করে। ভিকটিম তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তানভীর তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে ভিকটিমের পেট, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে। ভিকটিমের মায়ের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা একটি প্রাইভেট কারে করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ভিকটিমের মা বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় তানভীরকে প্রধান আসামি এবং আরও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা (মামলা নং-২৮, তারিখ ১২/০৯/২০২৫, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে র‍্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী ও র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট যৌথভাবে ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন চৈলাখেল নিজপাট গ্রামস্থ জনৈক আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মোঃ তানভীর চৌধুরী (২৬), পিতা-মোঃ বাবুল চৌধুরী, সাং-সারদাগঞ্জ, থানা-কাশিমপুর, জেলা-গাজীপুরকে হত্যায় ব্যবহৃত প্রাইভেট কারসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি তানভীর এই হত্যাকাণ্ডে তার জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামিকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ