ঢাকা , মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় পুরুস্কার বিতরণ মোহনীয় স্টাইলে জয়া আহসান রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়: জামায়াত এমপিকে স্পিকার জামালপুরে অটোরিকশা চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার কেটলির নিয়মিত ব্যবহারে সাদা স্তর জমেছে ভিতরে? মাত্র একটি উপাদান দিয়েই নতুনের মতো ঝকঝকে হবে এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী ‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’ ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন ডিজিটাল সময়ের নতুন আতঙ্ক ‘ল্যাপটপ স্পাইন’ শ্রীদেবীর মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন মেয়ে জাহ্নবী কাপুর বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা, নিহত ১৫ ধ্বংসপ্রাপ্ত মার্কিন এয়ারক্রাফ্টের নারী পাইলটের গোপন নথিপত্র 'ব্যাটেল প্লান' তেহরানের হাতে সংসদে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস বাড়ির ছাদ থেকে টেনে বের করা হলো শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্তকে আমেরিকা ইউরেনিয়াম চুরি করতে এসেছিল নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে! ১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

‘মানবতাবিরোধী মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিচারে বাধা নেই’

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৪:০১:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৪:০১:২৫ অপরাহ্ন
‘মানবতাবিরোধী মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিচারে বাধা নেই’ ফাইল ফটো
জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে, ট্রাইব্যুনাল আইনে তাদের বিচার করতে কোনো বাধা নেই।

রবিবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জুলাই হত্যাযজ্ঞের মামলায়, সশস্ত্র বাহিনীর সদস্যের বিচার আলাদা ট্রাইব্যুনালে করার প্রসঙ্গ উত্থাপন করলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার ব্যাখ্যায় এ কথা জানান।

জুলাই আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানোসহ ৭ জনকে হত্যা মামলায় আজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। আগামীকাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। এই মামলায় গ্রেফতার থাকা ৮ আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য উপস্থাপন হয়েছে।

একই আদালতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ হত্যা মামলায় পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলার ৩০ আসামির মধ্যে গ্রেফতার থাকা ৬ আসামির উপস্থিতিতে বেলা সোয়া ১২টার দিকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ।

এদিকে রাজধানীর চানখারপুলে দশম শ্রেণির ছাত্র শহীদ আনাসসহ ৬ জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায়, সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিনে ১৩ জন সাক্ষ্য দেন। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু