ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি, মুখ খুললেন অভিনেত্রীর বাবা

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৫০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৫০:০৬ অপরাহ্ন
পাটানির বাড়ি লক্ষ্য করে গুলি, মুখ খুললেন অভিনেত্রীর বাবা ছবি- সংগৃহীত
মথুরায় দুই আধ্যাত্মিক গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বলিউড অভিনেত্রী দিশা পাটানিরবাড়ির সামনে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, দিশার দিদি খুশবু পাটানি নাকি সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। সেই ক্ষোভ থেকেই এই গুলি চালানো হয়েছে বলে দাবি। ইতিমধ্যেই গোল্ডি ব্রার ও রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় ঘটনার দায় স্বীকার করেছেন। তবে পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে।

অভিনেত্রীর বাবা, যিনি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, জানিয়েছেন গুলি চালনার সময় তিনি বাড়িতেই ছিলেন। তাঁর দাবি, অন্তত ৮–১০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। বাড়ির পোষ্য কুকুর অস্বাভাবিকভাবে ঘেউঘেউ শুরু করলে তিনি সতর্ক হন। তিনি বলেন, “যদি বাইরে বেরোতাম, গুলি আমার গায়েই লাগত। একটুর জন্য বেঁচে গেছি।”

তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গুলি বিদেশি নির্মিত। যদিও দায় স্বীকার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, পুলিশ খুঁটিনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দিশার বাবা।

গুলির ঘটনার পেছনে অভিযোগ উঠেছিল, খুশবু পাটানি নাকি কটু ভাষায় দুই সাধুকে অপমান করেছেন। তবে দিশা ও খুশবুর বাবা সেই দাবি উড়িয়ে দিয়ে বলেন, “আমাদের পরিবার সনাতনী, আমরা হিন্দু ধর্মকে শ্রদ্ধা করি। খুশবুর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। অযথা নাম জড়ানো হচ্ছে।”

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক