ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

নেত্রকোণায় স্পিডবোট ডুবি: আরও দুজনের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৪৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৪৫:০৪ অপরাহ্ন
নেত্রকোণায় স্পিডবোট ডুবি: আরও দুজনের মরদেহ উদ্ধার ছবি- সংগৃহীত
নেত্রকোণার হাওরাঞ্চল খালিয়াজুরির পাঁচহাট এলাকায় ধনু নদে বিয়ে বাড়ির স্পিডবোট ডুবে নিখোঁজ তিনজনের মধ্যে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে এই দুই মরদেহ উদ্ধার হয়েছে।

এর আগে, গত শুক্রবার উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এ ঘটনার পর গতকাল শনিবার এক শিশুর মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে নিখোঁজ হওয়া মোট চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন।

আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে ধনু নদের চরপাড়া এলাকায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লায়লা আক্তার (৭) ও শিরিন আক্তারের (১৮) মরদেহ উদ্ধার করা হয়। লায়লা স্বপন মিয়ার মেয়ে মোছা. ও শিরিন আক্তার নবাব মিয়ার মেয়ে।

উদ্ধার হওয়া তিনজনসহ নিখোঁজ আরও একজনের বাড়ি উপজেলার আন্ধাইর গ্রামে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের জানান, আজ সকালে ধনু নদের চরপাড়া এলাকায় ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লায়লা ও শিরিন আক্তারের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে উদ্ধার হওয়া দুজনের মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে ভাড়ায় আনা স্পিডবোটটি নিয়ে বাড়ির সামনে হাওরে ঘুরতে বের হন ১৫ জন। স্পিডবোটটি ধনু নদীতে গেলে সেখানে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে একটি জেলেদের নৌকার ওপর গিয়ে পড়ে। তখন স্পিডবোটটি পানিতে তলিয়ে চারজন নিখোঁজ হন আর বাকি ১১ জন সাতরে তীরে ওঠেন। ঘটনার পর পর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতায় নামেন।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান