ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৩৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৩৫:০১ অপরাহ্ন
কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক কক্সবাজারে স্বামীকে খুন করে স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক
কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নে স্বামীকে খুন করার পর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় ঘাতক বিরেল চাকমাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ইউনিয়নের উত্তরন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। খুনের শিকার ব্যক্তি রঞ্জন চাকমা ও ঘাতক বিরেল চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলায়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে উত্তরণ আবাসিক এলাকায় বসবাস করে আসছিলেন বিরেল চাকমা (৫৫)। কক্সবাজারের একজনের কাছে পাওনা টাকা আদায়ের জন্য রঞ্জন চাকমা ও তার স্ত্রী বিরেল চাকমার বাড়িতে ওঠে। এরপর থেকে রঞ্জন চাকমার স্ত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছিল বিরেল চাকমা।

গতরাতে বিরেল চাকমা ও রঞ্জন চাকমা একসাথে মদ্যপান করতে বসে। একপর্যায়ে রঞ্জন চাকমার স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বললে এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্চনের মাথায় আঘাত করে খুন করার পর তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে তার স্ত্রী কৌশলে বাইরে গিয়ে স্থানীয়দের খবর দিলে তারা বিরেল চাকমাকে বেধে রাখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক