ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে ওয়াটার এটিএম বুথ স্থাপন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে ড্রিংকওয়েলের মতবিনিময় বিতর্কের খেসারত দিতে হয়েছিল বাবাকেও! ছয় বছর পরে কোন তথ্য প্রকাশ্যে আনলেন রিয়া? বান্ধবীর বাড়িতে গিয়ে তার বাবার যৌন হেনস্থার শিকার নাবালিকা সমঝোতার সময় শেষ, ইরানকে যে কঠোর বার্তা দিলেন ট্রাম্প হজ করতে গিয়ে ভিক্ষা করবেন না, পাকিস্তানি নাগরিকদের সতর্ক করল দূতাবাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আমার এখনও বিয়ে হয়নি পূজা চেরি ব্রণ থেকে মুক্তির রহস্য জানালেন তামান্না বাসায় যাওয়ার প্রস্তাবে সাড়া দিয়ে নিজের সর্বনাশ ডাকলেন নারী ৭ বার কান ধরে ওঠবস করিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, অতঃপর... এক সপ্তাহের ব্যবধানে দুই শিশুকে বলাৎকার শিক্ষকের, অতঃপর... গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

ভারতের অনুরোধ আর ১২০০ টন ইলিশ

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৩১:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:৩১:২৯ অপরাহ্ন
ভারতের অনুরোধ আর ১২০০ টন ইলিশ ফাইল ফটো
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে যাচ্ছে ইলিশ। এবার পরিমাণ ১২০০ মেট্রিক টন। সরকারের এই নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রতিবেশী হিসেবে এবং ভারতের বারবার অনুরোধে দুর্গাপূজায় ১২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই ইলিশ রপ্তানি করে বাংলাদেশ। বিশেষ করে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ।

এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫২৫ টাকা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, তবে এ বছর আগের তুলনায় কম এবং উচ্চ মূল্যে রপ্তানি করা হবে।

ফরিদা আখতার বলেন, আমরা বারবারই বলেছি, দেশের চাহিদাকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে। প্রতিবেশী হিসেবে ভারতের অনুরোধে কিছু ইলিশ পাঠাতে হচ্ছে। তবে এবারে চাহিদার তুলনায় অনেক কম এবং তুলনামূলক বেশি মূল্যে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এর আগেও একই কথা বলেছিলাম। তবে দুর্ভাগ্যবশত প্রতিবেশী দেশ হিসেবে তাদের পাঠাতে হয়েছে। তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছে। এবারে দামও বাড়িয়ে রাখা হয়েছে।

পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় বলার পর এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি।

গতবছর দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত থেকে সরে এসে শেষ পর্যন্ত ২ হাজার ৪২০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার।

এবার ভারতে ইলিশ পাঠানো নিয়ে সমালোচনা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা