ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:২৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:২৩:১০ অপরাহ্ন
রাকসুর ভোট গণনা ওএমআর মেশিনেই হবে: প্রধান নির্বাচন কমিশনার ছবি- সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ওএমআর মেশিনেই ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে প্রফেসর এফ নজরুল ইসলাম সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন,  ছাত্রদলসহ দুইটি সংগঠন ম্যানুয়ালি ভোট গণনার দাবি জানালেও তা সম্ভব নয়। কারণ, রাকসু, সিনেট ও হল সংসদ মিলিয়ে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। হাতে গণনা করলে নির্বাচনের ফলাফল পেতে কয়েক দিন সময় লাগবে। তাই ওএমআর শিটে ভোটগ্রহন হবে এবং ফলাফল গণনা করা হবে ওএমআর মেশিনে।

এদিকে দুপুরে রাকসুতে 'ইউনাইটেড ফর রাইটস'-এর ১১ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। তবে এই প্যানেলে ভিপি, জিএস ও এজিএস প্রার্থী নেই। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে 'ইন্ডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স' নামের একটি জোটের আত্মপ্রকাশ করেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ২৪৮ জন ও সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন ও এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। ছাত্রদল আর ছাত্র শিবির পুর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। তবে বাকি ৮টির আংশিক প্যানেল ঘোষণা করা হয়েছে। এছাড়া হল সংসদে ৬০০ জন প্রার্থী রয়েছেন।

এবার রাকসুতে মোট ভোটার ২৮ হাজার ৯০৫ জন। দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ সেপ্টেম্বর। রোববার বিকেল তিনটায় সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নাম্বার প্রকাশ করা হবে। সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

রাকসু নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি