ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

নারায়ণগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:১৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:১৯:৩০ অপরাহ্ন
নারায়ণগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের সাইজাদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- সাইজাদী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান আনিছ (৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জাহিদুর রহমান জাহেদ (৫)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, সকাল ১১টার দিকে আনিছ ও জাহেদ বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার জানত না। শুরুতে পুকুরের অল্প পানিতে থাকলেও একপর্যায়ে গভীর পানিতে চলে গেলে তারা আর ওপরে উঠতে পারেনি।

পরিবারের লোকজন ভেবেছিল, তারা পাশের বাড়িতে খেলছে। কিন্তু দুপুর ১২টার দিকে পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা তা দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আরও জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় শ্বাসরোধ হয়ে এমনটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা