ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

খাইবার পাখতুনখোয়ায় চার দিনে খতম ৪৫ জঙ্গি! দাবি পাক সেনার

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০৩:০৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০৩:০৫:৩৫ অপরাহ্ন
খাইবার পাখতুনখোয়ায় চার দিনে খতম ৪৫ জঙ্গি! দাবি পাক সেনার ছবি- সংগৃহীত
খাইবার পাখতুনখোয়ায় চার দিনে ৪৫ জঙ্গিকে খতম করা হয়েছে বলে দাবি করল পাক সেনা। ১০-১৩ সেপ্টেম্বরের মধ্যে খাইবার পাখতুনখোয়ার তিন আলাদা আলাদা প্রান্তে সেনার সঙ্গে সংঘর্ষে জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জঙ্গিদের বিরুদ্ধে পুরো শক্তিতে অভিযানের বার্তা দিয়েছিলেন। তার পরই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামে সেনা।

রেডিয়ো পাকিস্তান-এর প্রতিবেদন বলছে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, পাকিস্তানের মাটিতে জঙ্গিদের মদত দেওয়া হচ্ছে আফগানিস্তান থেকে। তাই আফাগনিস্তান সীমান্তলাগোয়া এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। খাইবার পাখতুনখোয়ায় গত চার দিন ধরে অভিযান চালাচ্ছে পাক সেনা। সেই অভিযানে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ৪৫ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি। মৃত্যু হয়েছে সেনার ১৯ জনেরও।

আইএসপিআর-এর দাবি, বজৌর জেলায় অভিযানের সময় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর ২২ জঙ্গিকে খতম করা হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তানে সংঘর্ষে টিটিপির ১৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। অন্য দিকে, লোয়ার দের জেলায় আরও একটি সেনা অভিযানে ১০ জঙ্গি নিহত হয়েছে। এই অভিযানে জঙ্গিদের ডেরা থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে দাবি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪