ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

মহিলাদের মতামত থাকলেই পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন: তামান্না

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:৫৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:৫৬:৪৯ অপরাহ্ন
মহিলাদের মতামত থাকলেই পুরুষরা নিরাপত্তাহীনতায় ভোগেন: তামান্না ছবি- সংগৃহীত
মতামত রাখা যাবে না। কাঠের পুতুলের মতো সবটা মেনে নিতে হবে। পুরুষশাাসিত সমাজে মহিলাদের থেকে এমনই প্রত্যাশা রাখা হয়। উচ্চাকাঙ্ক্ষী ও স্পষ্ট মতামত রাখতে পারেন, এমন মহিলাদের দেখলে নিরাপত্তাহীনতায় ভোগেন পুরুষেরা, দাবি অভিনেত্রীর।

সম্প্রতি ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তামান্না। এই সিরি়জের কেন্দ্রে মহিলারা রয়েছেন। এর আগে মহিলাকেন্দ্রিক ছবি ‘ওডেলা’তে অভিনয় করেছেন তাঁরা। কিন্তু যথেষ্ট পরিমাণে মহিলাকেন্দ্রিক ছবি কি হচ্ছে? এই প্রশ্নের উত্তরে তামান্না এক সাক্ষাৎকারে বলেন, “আমি এই বিষয়গুলোকে ব্যক্তিগত ভাবে নিই না। ছবি তৈরি করতে অনেক খরচ হয়। অনেক হিসেব করে পুরোটা করতে হয়। নানা রকমের ঝুঁকি থাকে।” তাই যেটুকু মহিলাকেন্দ্রিক ছবি হচ্ছে, তা নিয়েই সন্তুষ্ট থাকতে চান অভিনেত্রী। কম হচ্ছে না কি বেশি হচ্ছে, তা নিয়ে ভাবতে আগ্রহী নন তামান্না।

তামান্না আরও বলেন, “আমাদের কাজটা দৃশ্যমাধ্যমে। এই জগতের মানুষ আপনাকে দেখতে চাইবে, কিন্তু আপনার কথা শুনবে না। আপনার মতামত জানার কোনও আগ্রহ নেই। আপনার মতামতকে এরা গুরুত্বই দেয় না। উচ্চাকাঙ্ক্ষী মহিলাদের পুরুষেরা ভয় পায়। এই পুরুষেরা আসলে নিজেরাই নিরাপত্তাহীনতায় ভোগে। এটা অবশ্য বেশিরভাগ পুরুষেরই সমস্যা।”

এই সব পার করেও টিকে থাকার লড়াইয়ে শামিল থাকতে চান তামান্না। অভিনেত্রী মনে করেন, আগেও কিছু ছবিতে শক্তিশালী চরিত্রদের দেখা যেত। দিন দিন আরও এই ধরনের ছবি বাড়ছে। তাই তামান্না আশা রাখেন, ভবিষ্যতে আরও এই ধরনের ছবি দেখা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ