ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

দ্বিতীয় বার কি মা হতে চাননি ইলিয়ানা?

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:৪৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:৪৭:২৯ অপরাহ্ন
দ্বিতীয় বার কি মা হতে চাননি ইলিয়ানা? ছবি- সংগৃহীত
মাঝে মাত্র বছর দুয়েকের ফারাক। ২০২৩-এর পর ২০২৫-এ আবার সন্তানের মা ইলিয়ানা ডি’ক্রুজ! যেখানে তাঁর পেশাজীবনের শুরু সেই মুম্বই ছেড়ে চলে গিয়েছেন। গত বছর তাঁর দুটো ছবি মুক্তি পেয়েছে। কিন্তু ভাল ফল করেনি। অভিনয় কি ছেড়েই দিলেন তিনি?

বলিউডে এমনই যখন জল্পনা, তখনই সকলের সব প্রশ্নের উত্তর নিয়ে প্রকাশ্যে ইলিয়ানা। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তাঁর দ্বিতীয় মাতৃত্ব নিয়ে কথা বলেছেন তিনি। সেখানেই জানিয়েছেন, দ্বিতীয় মাতৃত্ব সত্যিই কঠিন ছিল তাঁর কাছে। অভিনেত্রীর কথায়, “যখন সব ঠিক হচ্ছে, আগের মতো স্বাভাবিক হচ্ছে, তখনই জানতে পারছেন, আপনি দ্বিতীয় বার মা হতে চলেছেন! বিষয়টি সত্যিই মনের উপরে চাপ সৃষ্টি করে।”

তাঁর সাফ দাবি, প্রথম মাতৃত্বের প্রাথমিক ধাক্কা সামলাতে বেশ সময় লাগে। যদিও প্রথম বার ‘মা’ হওয়ার অনুভূতি বর্ণনা করা যায় না। আনন্দ, ভয়, উদ্বেগ, উত্তেজনা— মিলেমিশে একাকার। সেই অনুভূতি সামলে সন্তানের জন্ম দেওয়া, তাকে আগলে রাখার ধকল রয়েছে। সেই পর্ব মিটিয়ে যখন আপনি ছন্দে ফেরার চেষ্টা করছেন তখনই শরীর জানান দিচ্ছেন, দ্বিতীয় বারের প্রস্তুতি নেওয়ার সময় এসে গিয়েছে!

ইলিয়ানা তাই মুম্বই থেকে দূরে। স্বামী মাইকেল ডোলান এবং দুই সন্তানকে নিয়ে নিভৃতাবাসে। কথায় কথায় জানিয়েছেন। চেনা শহর, বন্ধুদের অভাব প্রতি পদে অনুভব করছেন। “মন খুলে কথা বলার লোক নেই”, বলেছেন অভিনেত্রী। অতীত তাঁর সামনে এসে দাঁড়াচ্ছে বার বার। অভিনয় থেকে দূরত্ব মনখারাপ বাড়িয়ে দিচ্ছে তাঁর। প্রতি পদে মনে হচ্ছে, সন্তান একা মানুষ করা সম্ভব নয়। অনেকের উপস্থিতি এখানে প্রয়োজন। তবে অভিনয়ে ফেরা নিয়ে কিছু বলেননি ইলিয়ানা। আপাতত তিনি দুই সন্তান নিয়েই ব্যস্ত।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক