ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে হরতাল

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:৪০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:৪০:১৯ অপরাহ্ন
পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে হরতাল ছবি- সংগৃহীত
পাবনার বেড়া উপজেলাকে পাবনা-১ আসন থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে বেড়ায় চলছে হরতাল কর্মসূচি। পূর্ব ঘোষণা অনুযায়ী সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে সকাল ৬টা থেকে হরতাল চলছে।

কর্মসূচির আওতায় বিভিন্ন মোড়ে গাছের গুঁড়ি ফেলে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখা হয়েছে। একইভাবে বন্ধ রাখা হয়েছে নগরবাড়ি বন্দর, বৃশালিখা ও কাজিরহাট ঘাটও। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ।

সরেজমিনে দেখা যায়, বেড়ার সিঅ্যান্ডবি ও কাশিনাথপুর মোড়সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে রাস্তা আটকে দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে জ্বালানো হয়েছে টায়ার। অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ি ছাড়া সব ধরনের যানবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে ঢাকাগামী বা দূরপাল্লার কোনো যানবাহন এই রুটে চলাচল করতে দেখা যায়নি। এতে অনেক যাত্রী আগে টিকিট কেটে রাখলেও তারা বাস বা কাঙ্ক্ষিত যানে গন্তব্যে যেতে পারছেন না। হরতাল উপেক্ষা করে সকাল থেকে ঢাকা-পাবনা মহাসড়কসহ বিভিন্ন রুটে রওনা হওয়া মালবাহী ট্রাকগুলো বেড়া সিএন্ডবি মোড়ে আটকে দিয়েছেন বিক্ষোভকারীরা। একটি বাস ভাঙচুর করা হয়েছে বলেও জানা যায়।

এ ব্যাপারে পাবনা এক্সপ্রেসের কাউন্টার মাস্টার সিহাব সরদার বলেন, কাল টিকিট নিয়েছিল এমন ১৪-১৫ জন যাত্রীকে সকালে টাকা ফেরত দিতে হয়েছে। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, যশোর, বগুড়া ও ঢাকাসহ বিভিন্ন জেলাগামী অনেকগুলো মালবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। সব গাড়ি বন্ধ। শুধুমাত্র জরুরি সেবা অ্যাম্বুলেন্স ও কাঁচামালের গাড়ির ক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে। তাছাড়া দোকানপাটসহ সব বন্ধ।

বিভিন্ন মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। কোনো ধরণের যানবাহন রাস্তায় বের হলে তা সরিয়ে দেওয়া হচ্ছে।

বিক্ষোভকারীরা জানান, একটি দলের রাজনৈতিক স্বার্থে পাবনা-১ আসন থেকে বেড়াকে বাদ দিয়ে পাবনা-২ আসনে যুক্ত করা হয়েছে। এটি তারা মানেন না। এর জেরেই তারা ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে আজ হরতালের ডাক দিয়েছেন। তাদের দাবি না মানা হলে এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তারা।

এদিকে এ হরতালকে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিরোধে উপজেলার বিভিন্ন জায়াগায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম ও বেড়া মডেল থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বেড়া সিএন্ডবি মোড় পরিদর্শন করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার