ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার রাজশাহীতে ফ্রি ওয়াই-ফাই জোন চালু, জনকল্যাণে নতুন উদ্যোগ: রবি মাদকের জন্য ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো প্রেমে মজেছেন হানিয়া আমির রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের

ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩৬:৪৩ অপরাহ্ন
ফেনীতে চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি
ফেনীর সদর উপজেলার মোটবীতে চোর সন্দেহে গণপিটুনিতে মনছুর আহম্মদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষ্মীপুর গ্রামের কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মনসুর আহম্মদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কাজির ঘাটলা গ্রামের সুলতান আহম্মদের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীররাতে মোটবীর মধ্যম লক্ষ্মীপুর গ্রামের কবিরের অটোরিকশা গ্যারেজে অজ্ঞাত ব্যক্তিকে দেখতে পেয়ে আটক করা হয়। পরে চোর সন্দেহে স্থানীয় লোকজন তাকে মারধর করে পাশের জমিতে ফেলে দেয়। রোববার ভোরে ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য

পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য