ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার দিলেন রাসিক প্রশাসক ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ‘জিয়ারের চাল’ ও নগত টাকা’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন

১০ জনের রিয়ালকে জেতালেন এমবাপে

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩৩:৪৯ অপরাহ্ন
১০ জনের রিয়ালকে জেতালেন এমবাপে ছবি- সংগৃহীত
১০ জনের রিয়াল মাদ্রিদকে জিতিয়ে দিলেন কিলিয়ান এমবাপে। ৫৮ মিনিট এক জন কম নিয়ে খেলেও লা লিগার অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসাইদাদকে ২-১ ব্যবধানে হারাল রিয়াল।

৩২ মিনিটে ডিন হুইসেন লাল কার্ড দেখার আগেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল। ১২ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোল করেন এমবাপে। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ব্যাক পাস ধরে গোল করেন তিনি। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন এমবাপেরা। সোসাইদাদের ফুটবলারেরাও সমানে সমানে লড়াই করার চেষ্টা করেছেন। ৩২ মিনিটে হুইসেন পিছন থেকে মিকেল ওয়াজ়াবালকে ফাউল করলে রেফারি তাঁকে লাল কার্ড দেখান। ১০ জনে হয়ে যাওয়ার পরও অবশ্য আক্রমণাত্মক ফুটবল থেকে সরে আসেনি রিয়াল। কোচ জ়াবি আলোন্সো কৌশল কিছুটা বদল করেন। মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের পায়েই রাখেন রিয়ালের ফুটবলারেরা। ৪৪ মিনিটে রিয়ালের পক্ষে দ্বিতীয় গোল করেন আর্দা গুলের। এই গোলের ক্ষেত্রেও অবদান রয়েছে এমবাপের। গোলের পাসটি তিনিই বাড়ান। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় অনেকটা নিশ্চিন্তে বিরতিতে যান তাঁরা।

ঘরের মাঠে পিছিয়ে থাকা সোসাইদাদ চাপ বাড়ায় দ্বিতীয়ার্ধে। তবে তাদের গোলটিও রিয়ালের ভুলে। ৫৪ মিনিটে বক্সের মধ্যে ফাউল করে বসেন দানি কারভাহাল। পেনাল্টি পায় সোসাইদাদ। গোল করতে ভুল করেননি ওয়াজ়াবাল। বাকি সময় দু’দলই গোল করার একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

শনিবারের এই জয়ের ফলে লা লিগায় ৪ ম্যাচে ১২ পয়েন্ট সকলের আগে রিয়াল। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গেটাফে। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বার্সেলোনা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

বিএসটিআইয়ের অভিযানে রাজশাহীতে দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা