ঢাকা , শনিবার, ২৩ মে ২০২৬ , ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাতিয়াতে বন্দুক-কার্তুজসহ সন্ত্রাসী বিদ্যুৎ গ্রেপ্তার মোহনপুরে কৃষকদলের ৬ ইউনিয়ন ও ৫৪ ইউনিট কমিটি গঠনে সমাবেশ অনুষ্ঠিত রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তানোরে শরিফ উদ্দিন মুন্সী পরিবারের মসজিদে মটর প্রদান নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার স্যার, আপনাকে ভুলবো না”— অশ্রু আর পুষ্পবৃষ্টিতে বিদায় নিলেন গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাণপুরুষ শাহজাহান-ই-হাবীব কলসিরমুখ সীমান্ত বিজিবির বাধার মুখে খুঁটি সরিয়ে পিছু হটলো বিএসএফ ১২ স্ত্রী, ১০২ সন্তান ও ৫৭৮ নাতি-নাতনি নিয়ে সংসার চাকরির প্রলোভনে তরুণীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার ৩ ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড মধ্যযুগীয় নয়’—স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে গোলাম পরওয়ারের ক্ষোভ মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু ইরানে তছনছ যুক্তরাষ্ট্রের বিমান আধিপত্য, চীনের কাছে চূড়ান্ত পরাস্ত হবে আমেরিকা? সিলেটে একদিনে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু থালাপাতি বিজয়ের ছোট ভাই এর ইসলাম ধর্ম গ্রহণ মদের দোকানের আড়ালে মধুচক্র, ঘণ্টা হিসাবে ঘর ভাড়া! ঝাঁটা হাতে প্রতিবাদ স্থানীয় মহিলাদের ‘গেলেও মরব, না গেলেও,’ বাহামাসে বসছে জুনিয়র ট্রাম্পের বিয়ের আসর! যুদ্ধে নাজেহাল প্রেসিডেন্ট আক্ষেপের সুরে কী বললেন? হারিয়ে যাওয়া ৪৭ টি মোবাইল ফোন হস্তান্তর ‘ঋতুস্রাব না হলে সন্তানধারণও অসম্ভব’, শিক্ষার অভাব নিয়ে সরব হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ শিশুকে ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার জাতীয় সুরক্ষায় বিপজ্জনক ককরোচ জনতা পার্টি! এক্স হ্যান্ডেল বন্ধ নিয়ে কেন্দ্রকে তোপ শশী-মহুয়ার

সুশীলার পরামর্শে নেপালের সংসদ ভাঙেন রাষ্ট্রপতি পৌডেল!

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩০:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৫ ০২:৩০:৫১ অপরাহ্ন
সুশীলার পরামর্শে নেপালের সংসদ ভাঙেন রাষ্ট্রপতি পৌডেল! ছবি- সংগৃহীত
উত্তাল নেপাল ধীরে ধীরে শান্ত হচ্ছে। খুলছে দোকানপাট, অফিস, হোটেল। স্বাভাবিক পথে ফিরছে ভারতের পড়শি দেশ। দিন দুয়েক আগেই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী। তাঁর পরামর্শেই নেপালের সংসদ ভেঙে দিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত মানতে নারাজ নেপালের রাজনৈতিক দলগুলি। তাদের দাবি, ভেঙে দেওয়া সংসদ পুনর্বহাল করা হোক! তবে ইতিমধ্যেই নেপালে সাধারণ নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছেন সুশীলা। তিনি জানান, আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে নেপালে। আপাতত ছ’মাসের জন্য দেশের সরকার চালাবেন সুশীলা।

নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল-সহ সে দেশের প্রধান আটটি রাজনৈতিক দল ‘ঐক্যবদ্ধ’ হয়ে একটি বিবৃতি জারি করেছে। তাদের দাবি, সংসদ ভেঙে দিয়ে অসাংবিধানিক আচরণ করেছেন রাষ্ট্রপতি। শুধু তা-ই নয়, রাজনৈতিক দলগুলির বক্তব্য, ‘‘নেপালের বিচার বিভাগের প্রতিষ্ঠিত নজিরগুলির বিরুদ্ধাচরণ করেছেন রাষ্ট্রপতি।’’

সরকারি নির্দেশ না-মানায় বেশ কয়েকটি সমাজমাধ্যমের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল কেপি শর্মা ওলির সরকার। এই নির্দেশের বিরোধিতায় পথে নামেন হাজার হাজার দেশবাসী। এই আন্দোলনের মুখ নেপালের ‘জেন-জ়ি’। অর্থাৎ, তরুণ প্রজন্ম। গত সোমবার (৮ সেপ্টেম্বর) নেপালের পার্লামেন্ট ভবন ‘দখল’ করতে যান আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। বিক্ষোভকারীদের ‘নিরস্ত্র’ করতে গুলি চালায় পুলিশ। সোমবারই ১৯ জনের মৃত্যুর খবর মেলে। পরে সেই সংখ্যা বাড়তে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নেপালে অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার থেকে আন্দোলনের তেজ কয়েকগুণ বেড়ে যায়। শুধু কাঠমান্ডু নয়, বিক্ষোভের রেশ গিয়ে পড়ে দেশের নানা জায়গায়।

বিক্ষোভকারীদের রোষের হাত থেকে নিস্তার পান না দেশের মন্ত্রী, আইনপ্রণেতারা। তাঁদের বাড়িতে ভাঙচুর চালানো হয়, কোথাও কোথাও লুটপাট এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। আন্দোলনের কাছে শেষ পর্যন্ত ‘মাথা নত’ করতে হয় ওলির সরকারকে। পদত্যাগ করতে বাধ্য হন ওলি। তাঁর পদত্যাগের পরই নেপালের শাসনভার হাতে তুলে নেয় সে দেশের সেনাবাহিনী। জারি করা হয় দেশ জুড়ে কার্ফু।

বৃহস্পতিবার থেকেই নেপালের পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হতে থাকে। পরিস্থিতি বিবেচনা করে কার্ফুও শিথিল করা হয়। তার মধ্যে বিক্ষোভকারীদের দাবি মেনে সুশীলাকে অন্তর্বর্তী সরকারে প্রধানমন্ত্রী বেছে নেওয়া হয়। তবে এখনও অন্তর্বর্তী সরকারে মন্ত্রিসভা গঠন হয়নি। তার আগেই সংসদ পুনর্বহালের দাবি তুলল রাজনৈতিক দলগুলি।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

রাসিকের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী