ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৫ ১১:৪৯:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৫ ১১:৪৯:১৫ অপরাহ্ন
আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে আনসার ভিডিপি'র মহাপরিচালকের শফিপুর আনসার ভিডিপি একাডেমি পরিদর্শনে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, গাজীপুরের সফিপুরে অবস্থিত আনসার ভিডিপি একাডেমি পরিদর্শন করেছেন।

তিনি ১৩ সেপ্টেম্বর গাজিপুর জেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমী পরিদর্শন করেন। ঐ দিন তিনি একাডেমিতে পৌঁছালে একাডেমির কমকর্তারা তাঁকে স্বাগতম জানান। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল একাডেমির চলমান প্রশিক্ষণ কার্যক্রম, নতুন অবকাঠামো ও প্রশিক্ষণার্থীদের আবাসন ব্যবস্থার সামগ্রিক অগ্রগতি পর্যবেক্ষণ করা।

পরিদর্শনের শুরুতে মহাপরিচালক এলাহি বক্স অডিটোরিয়ামে চলমান মনিটরিং মাঠকর্মী প্রশিক্ষণ-২০২৫ (২য় ধাপ) এর প্রশিক্ষণার্থীদের সাথে একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেন। সেখানে তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বাড়ানোর জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। এরপর তিনি নবনিযুক্ত প্রশিক্ষকদের সাথে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং তাদের আসন্ন প্রশিক্ষণগুলো সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে পরিচালনা করার নির্দেশ দেন। মহাপরিচালক একাডেমি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এর মধ্যে ছিল নবনির্মিত প্রশিক্ষণার্থী ব্যারাক, টিটিসি (টেকনিক্যাল ট্রেনিং সেন্টার), এসল্ট গ্রাউন্ড, হরিণ খামার এবং পিকনিক স্পটের কটেজ প্রমূখ। তিনি বিশেষ ভাবে ১০ তলা নির্মাণাধীন ভবন, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ, এবং ২ নম্বর গেটের কাছে অবস্থিত আনসার মার্কেট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মহাপরিচালক একাডেমির প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় মহাপরিচালকের সাথে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি; উপমহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোঃ ফয়সাল আহাম্মদ ভুঁইয়া, পিএসসি; এবং উপমহাপরিচালক মুহাম্মদ নুরুল আবছার ডেপুটি কমান্ড্যান্ট, আনসার ভিডিপি একাডেমি সহ উর্ধ্বতন কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের