ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

পৌর বিএনপি সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনের নামে চাঁদাবাজির অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:৩২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:৩২:২৫ অপরাহ্ন
পৌর বিএনপি সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ ৬ জনের নামে চাঁদাবাজির অভিযোগ
পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি, সাংগঠনিক সম্পাদকসহ দলটির ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী। ওই নারীর দাবি, বাড়ি করার সময় তার কাছে চাঁদা চাওয়া হয়। তা না দেওয়ায় তার বাড়ি নির্মাণে বাঁধা দেয় বিএনপির নেতাকর্মীরা। পাশাপাশি শ্লীলতাহানির হুমকিও দেয়।
গত ২০ মে দুপুরে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দেন ওই ভুক্তভোগী নারী। অভিযোগপত্রে ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোতালেব হোসেন (৫৩), মানিক হোসেন (৩৫), আকতার হোসেন (৫৫), মো. সরপু আলী (৪৫) ও আলাউদ্দিনের (৪৫) নাম উল্লেখ করা হয়।
অভিযোগে ভুক্তভোগী জানান, তিনি নিজ জায়গায় ঘর নির্মাণ কাজ শুরু করলে অভিযুক্তরা ভিন্ন ভিন্ন সময়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। প্রথমে তার কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরে আবারও পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলামের নাম বলে ৫০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় অভিযুক্তরা নির্মাণকাজে বাধা দেন এবং প্রকাশ্যে মানহানিকর ও অপমানজনক আচরণ করেন।
ভুক্তভোগী বলেন, ‘আমার স্বামী অসুস্থ। বাড়ি নির্মাণ শুরুর পর থেকেই অভিযুক্তরা চাঁদা দাবি করতে থাকে। ৫০ হাজার টাকা না দেওয়ায় তারা নির্মাণকাজ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমি থানায় অভিযোগ করেছি। এ ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজও আমার কাছে রয়েছে।’
অভিযোগের বিষয়ে পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘ওই নারী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছেন। নির্মাণাধীন জায়গা নিয়ে বিরোধ রয়েছে। বিষয়টি মীমাংসার জন্য কয়েকবার তারা আমার কাছে এসেছেন। আমি চেষ্টা করেছি সমাধান করতে। সম্প্রতি পৌরসভা থেকে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, ‘রফিকুল লোক ভালো বিধায় দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের সময়ে পৌর কাউন্সিলর ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা